'চিনি কম' সিনেমার নাম শোনা আছে তো, কিন্তু এই চিনি কেলঙ্কারি আরও মারাত্মক
'চিনি কম' সিনেমার নাম শোনা আছে তো, কিন্তু এই চিনি কেলঙ্কারি আরও মারাত্মক

রামবাবুর বাড়িতে ৪ জন বন্ধু এসেছেন, রামবাবু স্ত্রীকে চা বানাতে বললেন।
স্ত্রী: ( রান্নাঘরে রামবাবুকে ডাকলেন)-- চিনি তো সব শেষ, একফোঁটাও নেই, চা বানাবো কী করে ?
রামবাবু: তুমি বানাও তো চা, বাকিটা আমি ম্যানেজ করে নেব।
(রামবাবুর স্ত্রী চা বানিয়ে পরিবেশন করলেন)
রামবাবু : বন্ধুরা আজ আমরা একটা মজার খেলা খেলবো। এই চাএর কাপগুলোর মধ্যে একটা কাপে চিনি দেওয়া নেই, সবাই একটা করে কাপ নেবেন, যার কাপে চিনি থাকবে না, তিনি আগামী রবিবার আমাদের সবাইকে একটা বড় রেস্তোরাঁয় নিয়ে গিয়ে খাওয়াবেন।
চা খাবার পর প্রশ্ন করা হলে সবাই স্বীকার করে নিলেন তাদের চা-এ চিনি ঠিক ছিল, একজন তো বলেই বসলেন, বৌদি কি আমার কাপে ডবল চিনি দিয়েছিলেন নাকি ?












Click it and Unblock the Notifications