টিভি-র শো-রুমে ঢুকতেই মুর্খ বলে তাঁকে তাড়িয়ে দিল সেলসম্যান
বল্টুর কপালে দুর্ভোগের শেষ নেই। একটি টিভি শোরুমে গিয়ে দাম যাচাই করতে ঢুকল। কিন্তু, বল্টু সেখানে যতবারই যায় ততবারই সেই সেলসম্যান মুর্খ বলে তাঁকে তাড়িয়ে দেয়।

বল্টু : ভাই এই টিভি টার দাম কত...?
দোকানদার : Sorry , আমরা মুর্খদের কাছে কিছু বিক্রয় করি না !!!
-- বল্টু এক মাস পর দাড়ি সেভ করে , চুল স্টাইল করে দোকানে গেল !
বল্টু : (একটু ভাব নিয়ে) ভাই এই টিভিটার দাম কত ?
দোকানদার : Sorry , আমরা মুর্খদের কাছে কিছু বিক্রয় করি না !!!
বল্টু আবার কিছু দিন পর ওই দোকানে গেল, আর বলল ' What is the cost of this tv?'!!!
দোকানদার আবার বলল : Sorry , আমরা মুর্খদের কাছে কিছু বিক্রয় করি না !!!
বল্টু : আপনে কেমন করে বুঝলেন আমি মুর্খ ?
.
.
.
.দোকানদার : ওরে গাধা- এটা টিভি না....এটা মাইক্রো ওয়েভ !!!

















Click it and Unblock the Notifications