কেমন করে জেলে বসে বল্টু বাড়ির বাগানে বসাল বেগুন চারা! জানতে পড়ুন এই জোকস
কেমন করে জেলে বসে বল্টু বাড়ির বাগানে বসাল বেগুন চারা! জানতে পড়ুন এই জোকস
দমদম সেন্ট্রাল জেলে খুনের দায়ে বন্দী ছিল বসিরহাটের বল্টু ৷
একদিন ওর বাবা বসিরহাট থেকে বল্টুকে চিঠি লিখলো-
"বল্টু, তুই যদি এখন বাড়িতে থাকতিস্ তাহলে আমার কতো উপকার হতো৷
স্কুলের পাশের জমিটাতে বেগুনের চারা বসাবো ভেবেছিলাম- কিন্তু আমারও বয়স হয়েছে-এখন সেই সামর্থ্য নেই যে, অত বড় জমি খুঁড়ে বেগুনের চারা বসাই...

"উত্তরে বল্টু লিখল,"খবরদার বাবা, ওই জমিটা ভূল করেও খুঁড়তে যেও না-তাহলে আমি ফেঁসে যাবো- ওই জমিতেই খুনের অস্ত্রটা লুকানো আছে!
"
ব্যস্ , আর যায় কোথায়! পরের দিনই পুলিস এসে সমস্ত জমির মাটি খুঁড়ে ফেলল- আর স্বাভাবিকভাবেই কোনও অস্ত্রও খুঁজে পেল না৷
দুদিন বাদেই কয়েদীদের চিঠি পরীক্ষা করার সময় নিজের মাথার চুল টেনে ছিঁড়তে ইচ্ছা হলো জেলারের!
বল্টু লিখছে,"বাবা, জেলে বসে এর বেশী আর কিছু করতে পারবো না! এবার তুমি বেগুনচারা বসাতে পারবে নিশ্চয়ই!"
সংগৃহিত












Click it and Unblock the Notifications