পেটুক খগেনকে নিয়ে পড়ুন এক মজার জোকস
পেটুক খগেন বিয়েবাড়িতে গিয়ে অতিরিক্ত খেয়ে রাতে অসুস্থ হয়ে পড়ল। ডাক্তারবাবু বমি করাতে গিয়ে খগেনের অদ্ভুত অনুরোধে ভ্যাবাচাকা খেয়ে গেলেন।
একটা নিমন্ত্রন বাড়িতে গান্ডে পিন্ডে খেয়ে, বাড়ি ফিরে খগেন অসুস্থ হয়ে পড়ল। মানে পরের পয়সায় খেলে যা হয় দিক বিদিক জ্ঞান থাকেনি আকন্ঠ গিলেছে সব,

খগেনের বৌ ওই রকম আইঢাই অবস্থা দেখে, ছুটে গিয়ে ডাক্তার ডেকে নিয়ে আসলো, ওই রাতে,
ডাক্তারবাবু সব দেখে শুনে বললেন "এখনি বমি করাতে হবে পেট খালি করাতে হবে " খগেন শুনে চেচিয়ে উঠে বলল 'ডাক্তার বাবু আপনার পায়ে পড়ি , বমি করাবেন না, উপরে মাছ, মাংস, তিন রকমের মিস্টি, দই, আইস্ক্রিম আছে, যা বার করার নিচে দিয়ে বার করুন, নিচে শাকভাজা, ডাল, বেগুনি, চিপস, কুমড়োর ঘ্যাঁট, বাঁধা কপির তরকারী আছে, অসুবিধে নেই"।

















Click it and Unblock the Notifications