বাংলায় জনপ্রিয় ৫টি জোকস, হাসতে হাসতে উল্টে যাবেননা যেন!

মেয়েদের মন বোঝার ক্ষমতা

নববর্ষের আগের দিন। বিল্টু হেঁটে যাচ্ছিল বনের ভেতর দিয়ে। ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ শোনা গেল অশরীরী আওয়াজ, 'বিল্টু'।
বিল্টু: কে? কে কথা বলে?
অশরীরী: ভয় পেয়ো না। আমি ইচ্ছাপূরণ দৈত্য। আজ এই শুভদিনে আমি তোমার একটি ইচ্ছা পূরণ করব। বলো, কী চাও তুমি?
সাহস ফিরে পেল বিল্টু। বলল, 'আমার জন্য পুরো বিশ্ব ভ্রমণ করে আসবে, এমন একটা ট্রেন সার্ভিস চালু করে দাও, যেন আমি ঘুরে ঘুরে সব দেশের নববর্ষের উৎসব উপভোগ করতে পারি।'
দৈত্য: এটা তো খুব কঠিন কাজ। তুমি বরং অন্য কিছু চাও।
বিল্টু: তাহলে আমাকে এমন ক্ষমতা দাও, আমি যেন মেয়েদের মন বুঝতে পারি।
দৈত্য: ট্রেন কি এসি, নাকি নন-এসি লাগবে? Cry

বাংলায় জনপ্রিয় ৫টি জোকস, হাসতে হাসতে উল্টে যাবেননা যেন!

বিয়ে করতে পারব না

প্রেমিক ও প্রেমিকার মধ্যে কথা হচ্ছে।
প্রেমিক: আমি বোধ হয় তোমাকে বিয়ে করতে পারব না।
প্রেমিকা: কেন?
প্রেমিক: আমার বাড়িতে ব্যাপারটা মেনে নেবে না।
প্রেমিকা: কে কে আছে তোমার বাড়িতে?
প্রেমিক: আমার স্ত্রী আর দুই সন্তান। Foot in mouth


যেমন খুশি তেমন লিখো

ছেলে স্কুল থেকে ফিরেছে। মা কাছে ডেকে জানতে চাইল,
'আজ স্কুলে কী করলে বাবু?'
বাবু সহজভাবে উত্তর দিল 'যেমন খুশি তেমন লেখো' খেললাম মা।
মা তো রেগে আগুন। 'সেকি, তোমাদের না আজ অঙ্ক পরীক্ষা হওয়ার কথা!'
বাবু নিশ্চিন্তে উত্তর দিল, 'মা, আমি তো সেটার কথাই বলছি।' Cool


বিয়ের আগে চুমু

স্বামীঃ আচ্ছা বিয়ের আগে তোমাকে কেউ চুমু খেয়েছিলো?
স্ত্রীঃ একবার পিকনিকে গিয়েছিলাম। সেখানে আমাকে একা পেয়ে একটা ছেলে ছুঁড়ি বের করে বলেছিলো, যদি চুমু না খাও, তাহলে খুন করে ফেলবো।
স্বামীঃ তারপর তুমি কী করলে?
স্ত্রীঃ দেখতেই তো পাচ্ছো, আমি এখনও বেঁচে আছি। Money mouth


মৌখিক পরীক্ষায় নকল?

মৌখিক পরীক্ষার সময় স্যার আমাদের এক বন্ধুকে পরীক্ষার রুম থেকে বের করে দিলেন। বাকরুদ্ধ হয়ে রুম থেকে বের হয়ে গেল ওই বন্ধু। তাকে বের করে দিয়েও থামলেন না স্যার। চিৎকার করে বলতে লাগলেন, 'কত বড় সাহস! আমার সামনে বসেই কিনা নকল করে!'
আমরা হোস্টেলে এসে ওকে জিজ্ঞেস করলাম, 'কী করেছিলি রে?'
ও বলল, 'তেমন কিছু না, বুকটা একটু চুলকাচ্ছিলাম। ঘামাচি হয়েছে তো!'
জানতে চাইলাম, 'স্যার কী প্রশ্ন ধরেছিলেন?'
ও বলল, 'মানুষের বুকে হাড়ের সংখ্যা কত?' Wink

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+