(জোকস) তাহলে আর দেরি কেন? তাড়াতাড়ি হয়ে যাক এক দান!
তাহলে আর দেরি কেন?
জুয়ার ঠেকে রেড করে এক জুয়াড়িকে ধরে থানায় নিয়ে এলো পুলিশ।
থানায় এসেই জুয়াড়ি বড়বাবুকে জিজ্ঞেস করলো, "স্যার, আমাকে কেনো ধরে আনা হলো জানতে পারি কি?"
বড়বাবু, "শালা, ন্যাকামো হচ্ছে? জানিস না তোকে জুয়া খেলার জন্য ধরে এনেছি?"
জুয়াড়ি, উল্লসিত হয়ে, "তাহলে স্যার আর দেরী করা হচ্ছে কেনো? তাড়াতাড়ি শুরু করে দিন।"
না গীলা কোরেগা/ না শুখা কোরেগা
এক বাঙ্গালিবাবুর শখ হলো তিনি শের-শায়েরি শিখবেন। তিনি গিয়ে হাজির হলেন গুলজারসাহেবের কাছে। সব শুনে গুলজারসাহেব বললেন, "ঠিক আছে। আমি একটা শের বলছি, আর আপনি সেটা শুনে আমার পর বলবেন।" বাঙ্গালিবাবু বললেন, "ঠিক আছে।"
গুলজারসাহেব বললেন, "না গিলা করুঙ্গা / না শিকওয়া করুঙ্গা / তু সলামত রহে ইস দুনিয়া মে / রব সে ইয়েহী দুয়া করুঙ্গা।"
বাঙ্গালিবাবু এই শুনে বললেন, "না গীলা কোরেগা / না শুখা কোরেগা / তু শালা মত রহো ইস দুনিয়া মে / রোব সে ইয়েহী দোয়া কোরেগা।"
গুলজার মূর্চ্ছা গেলেন!
পা দেখো নাম বলো।
একজন নতুন শিক্ষক তার স্কুলের ছাত্রকে জিজ্ঞেস করলেন, "এই পাখিটার পা দেখো আর এটার নাম বলো।"
ছাত্র বললো, "জানি না স্যার!"
শিক্ষক বললেন, "তুমি একটা গাড়ল, তোমার নাম বলো!"
ছাত্র বললো, "এই দেখো আমার পা, আর আমার নাম বলো!"
নকলিফাই
পরীক্ষায় নকল করে অনেক লোক সফল হয়েছেন। কিন্তু এর উলটোটার উদাহরণও প্রচুর।
পরীক্ষায় প্রশ্ন এলো - শাহজাহান সম্বন্ধে দু-লাইনে লেখো।
ক্লাসের ফার্স্টবয় লিখলো, "যুদ্ধে হারিয়া শাহজাহান ভাঙ্গিয়া পড়িতেন না।"
তার ঠিক পেছনে বসে টুকলিতে ভরসা রাখা ছাত্র লিখলো, "যুদ্ধে হারিয়া শাহজাহান জাঙ্গিয়া পড়িতেন না।"












Click it and Unblock the Notifications