আপনি কি খেলতে ভালবাসেন? চাকরির বড় সুযোগ আপনার জন্য
দেশের সীমান্তে প্রহরা দেওয়া মুখের কথা নয়। সবার পক্ষে সমভব হয় না সেই সাহসিকতার পরিচয় দেওয়া। তেমনই এক দক্ষ বাহিনীর নাম আইটিবিপি। এই বাহিনীর জওয়ানদের কার্যত সব দক্ষতার অধিকারী হতে হয়। অনেকেই এই কাজের জন্য উৎসাহী থাকেন। এবার সেই চাকরির সুযোগ আনল আইটিবপি। পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ২৪৮টি শূন্যপদে নিয়োগ করা হবে। মূলত স্পোর্টস কোটাতেই এই নিয়োগ করা হবে।
কীভাবে নিয়োগ করা হবে, কতগুলি পদ রয়েছে, সব তথ্য প্রকাশ করা হয়েছে এই লিঙ্কে- https://recruitment.itbpolice.nic.in/statics/news। বিজ্ঞপ্তি থেকেই সবটা পরিষ্কার হয়ে যাবে।

কোন খেলা থেকে কতজনকে নিয়োগ করা হবে, জেনে নিন
অ্যাথলেটিক্স থেকে নিয়োগ করা হবে
- পুরুষ- ২৭ জন
- মহিলা- ১৫ জন
অ্যাকোয়াটিক্স থেকে নিয়োগ করা হবে
- পুরুষ- ৩৯ জন
ইকোয়েস্ট্রিয়ান থেকে নিয়োগ করা হবে
- মহিলা- ৮ জন
স্পোর্টস শুটিং থেকে নিয়োগ করা হবে
- পুরুষ- ২০ জন
- মহিলা- ১৫ জন
বক্সিং থেকে নিয়োগ করা হবে
- পুরুষ- ১৩ জন
- মহিলা- ৮ জন
ফুটবল থেকে নিয়োগ করা হবে
- পুরুষ- ১৯ জন
জিমনাস্টিক থেকে নিয়োগ করা হবে
- পুরুষ- ১২ জন
হকি থেকে নিয়োগ করা হবে
- পুরুষ- ৭ জন
ওয়েটলিফটিং থেকে নিয়োগ করা হবে
- পুরুষ- ১৪ জন
- মহিলা- ৭ জন
ইউসু থেকে নিয়োগ করা হবে
- পুরুষ- ২ জন
কাবাড্ডি থেকে নিয়োগ করা হবে
- মহিলা- ৫ জন
রেসলিং থেকে নিয়োগ করা হবে
- পুরুষ- ৬ জন
আর্চারি থেকে নিয়োগ করা হবে
- পুরুষ- ৪ জন
- মহিলা- ৭ জন
কায়াকিং থেকে নিয়োগ করা হবে
- মহিলা- ৪ জন
ক্যানোয়িং
- মহিলা- ৬ জন
রোয়িং
- পুরুষ- ২ জন
- মহিলা- ৮ জন
এই সব পদে আবেদন করার জন্য আবেদন মূল্য ধার্য করা হয়েছে ১০০ টাকা। তবে তফশিলি জাতি বা উপজাতির জন্য সেই মূল্য প্রযোজ্য নয়। মহিলাদেরও দিতে হবে না আবেদনমূল্য।












Click it and Unblock the Notifications