West Bengal Health Recruitment 2023: ডায়মন্ডহারবার হাসপাতালে walk in interview-এর মাধ্যমে নিয়োগ
West Bengal Health Recruitment 2023: বাংলায় থেকে কাজ করতে চান? তাহলে বড় সুযোগ আপনার জন্যে। সরকারি হাসপাতালে কর্মী নিয়োগ। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মাধ্যমে এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। আর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিয়োগ হবে ডায়মন্ডহারবার সরকারি হাসপাতালে।
কনট্রাকচুয়াল সিনিয়র রেসিডেন্ট পদে এই নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। ইচ্ছুক এবং যোগ্যদের দ্রুত এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে। কীভাবে-কোথায় আবেদন (West Bengal Health Recruitment 2023) করবেন বিস্তারিত এই প্রতিবেদনে-

- West Bengal Health Recruitment 2023: কীভাবে আবেদন
walk in interview-এর মাধ্যমে এই নিয়োগ (West Bengal Health Recruitment 2023) করা হবে। আর এজন্যে আগামী ২১ ডিসেম্বর ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সরাসরি উপস্থিত থাকতে হবে। তবে আবেদনের আগে বিজ্ঞপ্তিতে থাকা একটি ফর্ম ডাউনলোড করতে হবে। এবং তা ফিলআপ করে সংশ্লিষ্ট দিনে জমা দিতে হবে। ইন্টারভিউতে যাওয়ার সময় জন্ম এবং শিক্ষাগত যোগ্যতার সার্টফিকেট সহ যাবতীয় প্রামাণ্য নথি সঙ্গে রাখতে হবে।
- West Bengal Health Recruitment 2023: বিজ্ঞপ্তি এবং অন্যান্য তথ্য
নন-বন্ডেড কনট্রাকচুয়াল সিনিয়র রেসিডেন্ট পদের জন্যে কর্মী নিয়োগ (West Bengal Health Recruitment 2023) করা হবে। ৪৩ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। আবেদনের আগে ভালো করে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। আর এর জন্যে West Bengal Health Recruitment 2023- এই লিঙ্কে ক্লিক করতে হবে। কিংবা এই লিঙ্কে- https://www.wbhealth.gov.in/pages/career- ক্লিক করেও বিস্তারিত জানা যাবে।
- West Bengal Health Recruitment 2023: জরুরি তথ্য
প্রাথমিক ভাবে ছয়মাসের জন্যে চুক্তিভিত্তিতে এই নিয়োগ (West Bengal Health Recruitment 2023) করা হবে। কাজ অনুযায়ী চুক্তির মেয়াদ ফের বাড়ানো হতে পারে। ইন্টারভিউতে যোগ দেওয়ার সর্বোচ্চ বয়স ৪৫ বছর। কাজের অভিজ্ঞতা আছে এমন আবেদনকারীদের আগে অগ্রাধিকার দেওয়া হবে। আর এই নিয়োগ সম্পূর্ণ ইন্টারভিউয়ের মাধ্যমে হবে বলেই জানানো হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে।












Click it and Unblock the Notifications