WBJEE 2023 Result Date: শুক্রবার প্রকাশিত হবে জয়েন্টের ফলাফল, কীভাবে দেখবেন রেজাল্ট
WBJEE 2023 Result Date: ইতিমধ্যেই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ (WBJEE 2023 Results) হয়েছে। এবার জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল প্রকাশ (WBJEE 2023) হতে চলেছে। আগামীকাল শুক্রবার সেই ফলাফল প্রকাশ হবে।
উচ্চমাধ্যমিকের পর জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ফলাফলের উপর ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নির্ভর করে। বিশেষ করে উচ্চশিক্ষায় পড়াশুনার জন্যে জয়েন্টের ফলাফল অনেটাই নির্ভর করে। ফলে সকাল থেকেই কার্যত ছাত্রছাত্রীদের নজর থাকবে জয়েন্টের ফলাফলের দিকে।

প্রায় ৯৮ হাজার পরীক্ষার্থী এবার জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষায় বসেছিল। গত ৩০ এপ্রিল এই পরীক্ষা নেওয়া হয়। দুপুর ২টোর সময় আনুষ্ঠানিক ভাবে জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল ঘোষণা করা হবে। ঘোষণা করা হবে মেধা তালিকা। এছাড়াও পাশের হার, কোন পরীক্ষার্থীর নম্বর সবথেকে বেশি সবটাই জানানো হবে।
আর এরপর ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানাতে পারবেন পরীক্ষার্থীরা। তবে তা চারটের পর থেকে 'র্যাঙ্ক কার্ড' ডাউনলোড করা যাবে। এমনটাই জানা গিয়েছে। এজন্যে দুটি ওয়েবসাইট খুলে দেওয়া হয়েছে। একটি হল wbjeeb.nic.ইন এবং আরেকটি wbresults.nic.ইন-। দুটি ওয়েবসাইটের মাধ্যমেই পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।
জয়েন্ট এন্ট্রান্সের নিয়ম অনুযায়ী, ক্যাটাগরি ওয়ানে ১ নম্বর করে দেওয়া হবে প্রত্যেক সঠিক উত্তরের জন্যে। আবার ভুল হলে ১/৪ নম্বর করে কেটে নেওয়া হবে। অন্যদিকে দু'নম্বর করে পাওয়া যাবে ক্যাটাগরি ২ তে। একই ভাবে প্রত্যেক ভুল উত্তরের জন্যে ১/২ নম্বর করে কেটে নেওয়া হবে। তবে নেগেটিভ মার্কিন নেই ক্যাটাগরি তিন নম্বরে।

কিন্তু কীভাবে ফলাফল দেখবেন-
প্রথমেই wbjeeb.nic.ইন- ওয়েবসাইটে গিয়ে ক্লিক করতে হবে
এরপর সাইটটি খুললেই সেটির উপরে ভেসে উঠবে 'ডব্লুবিজেইই রেজাল্ট ২০২৩' অপশন। তাতে ক্লিক করতে হবে।
সেখানে বেশ কিছু তথ্য দিতে হবে। আর তা দিয়ে লগ-ইন করতে হবে। আর তা করলেই স্ক্রিনে ফলাফল ভেসে উঠবে। পাশে থাকা প্রিন্ট অপশন থেকে তা ডাউনলোড করে প্রিন্ট নিয়ে নিতে হবে।












Click it and Unblock the Notifications