করোনার আবহে হাওড়া জেলা জুড়ে কয়েকশো কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
হাওড়া জেলা স্বাস্থ্য আধিকারিকের দফতরে কয়েকশো কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
করোনা ভাইরাসের আবহে হাওড়া জেলা স্বাস্থ্য আধিকারিকের দফতরে কয়েকশো কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও বয়স কত হওয়া প্রয়োজন, তাও বলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

কত শূন্যপদ : ৩৫০
কোন কোন শূন্যপদ
১) মেডিক্যাল টেকনোলজিস্ট (সিসি)
২) মেডিক্যাল টেকনোলজিস্ট (ওটি)
৩) ল্যাব টেকনিশিয়ান
৪) স্টাফ নার্স
শিক্ষাগত যোগ্যতা
১) মেডিক্যাল টেকনোলজিস্ট (সিসি) - ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে ১০+২ শ্রেণি পাস। মেডিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা কোর্স বা ল্যাবরেটরি টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি।
২) মেডিক্যাল টেকনোলজিস্ট (ওটি) - ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে ১০+২ শ্রেণি পাস। মেডিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা কোর্স বা ল্যাবরেটরি টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি।
৩) ল্যাব টেকনিশিয়ান - ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে ১০+২ শ্রেণি পাস। মেডিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা কোর্স বা ল্যাবরেটরি টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি।
৪) স্টাফ নার্স - ১০+২ শ্রেণি পাস। জিএনএম কোর্স বা বিএসসি নার্সিং।
বয়সের সীমা : সর্বনিম্ন ২১ বছর।
আবেদনের ফি : প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।
বেতন : সব পদের জন্যই প্রতি মাসে বেতন ১৭,২২০ টাকা।
প্রার্থী নির্বাচন পদ্ধতি
১) ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
২) ২০২১ সালের ৩১ মে সকাল ১১টা থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে।
৩) ঠিকানা - Office Of the Chief Medical Officer of Health, Howrah, 11 Biplabi Haren Gosh Sarani, Howrah - 711101.
৪) এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে https://drive.google.com/file/d/1YI2Wq0t9crVj6Q38qNlVeabIwUmfZy0B/view লিঙ্কে ক্লিক করে বিজ্ঞপ্তি পড়ে নিন।












Click it and Unblock the Notifications