UIIC Recruitment 2024: ৬০ বছরেও কাজের সুযোগ বিমা সংস্থাও! ইন্টারভিউ'য়ের মাধ্যমেই পাকা হবে চাকরি
UIIC Recruitment 2024: চাকরির খোঁজ করছেন? কর্মপ্রার্থীদের সামনে বড় সুযোগ। ইউনাইটেড ইন্ডিয়া ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড (United India Insurance Company (UIIC) একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করবে। মূলত অ্যাকচুয়ারি পদের জন্য এই নিয়োগ করা হবে। বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগ IRDAI (Actuarial, Finance and Investment Functions of Insurers) Regulations, 2024 এর অধীনে হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জেনেই এই শূন্যপদের (UIIC Recruitment 2024) জন্য আবেদন করুন।

- UIIC Recruitment 2024: কীভাবে আবেদন
অফলাইনের মাধ্যমে এই শূন্যপদের জন্য আবেদন (UIIC Recruitment 2024) করা যাবে। আবেদন পত্রের উপরে লিখতে হবে - "Application for Actuary in addition to Appointed Actuary" একক সঙ্গে আবেদন পত্র recruitment@uiic.co.in এবং hoactuarial@uiic.co.in - মেল আইডিতেও পাঠাতে হবে। তবে অফলাইনে যে ঠিকানায় পাঠাতে হবে এই আবেদনপত্রটি সেটা হল - HRM বিভাগ, 8ম তলা, ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড 24, হোয়াইটস রোড, চেন্নাই - 600014।
- UIIC Recruitment 2024: জরুরি তথ্য
ফুল টাইম পদের জন্য আবেদন করা যাবে। তবে মাথায় (UIIC Recruitment 2024) রাখতে হবে। এই শূন্যপদে আবেদনের ক্ষেত্রে সময় ১৯ ডিসেম্বর রাত ১২ টা পর্যন্ত। আবেদনের আগে United India Insurance Company এর তরফে বিজ্ঞপ্তি পড়ে নিন। সংশ্লিষ্ট সাইটে দেওয়া আছে তা।
- UIIC Recruitment 2024: যোগ্যতা
এই শূন্যপদের জন্য আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই অ্যাকচুয়ারিজ অ্যাক্ট, 2006 এর অধীনে ফেলো সদস্য হতে হবে। এছাড়াও, ইনস্টিটিউট অফ অ্যাকচুয়ারিজ অফ ইন্ডিয়া (IAI) এর সদস্য হওয়াটা বাধ্যতামুলক বলে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞটিতে জানানো হয়েছে। এছাড়াও আবেদনকারীকে ইনস্যুরেন্সম ইন্টারপ্রাইজ রিস্ক এবং ইনভেস্টমেন্ট রিজার্ভেশন সংক্রান্ত বিষয়ে জ্ঞান রাখতে হবে। শিক্ষাগত যোগ্যতার বিষয়ে আরও জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি (UIIC Recruitment 2024) পড়ে নিতে হবে।
- UIIC Recruitment 2024: বয়স
এই পদের জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স কখনই ৬০ বছরের বেশি (UIIC Recruitment 2024) হওয়া চলবে না।
- UIIC Recruitment 2024: নিয়োগ কীভাবে
এই পদের জন্য আবেদনের জন্য কোনও পরীক্ষা দিতে হবে না। নিয়োগ হবে ইন্টারভিউ'য়ের (UIIC Recruitment 2024) মাধ্যমে।












Click it and Unblock the Notifications