Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

CISCE Board Results 2025: আইসিএসই-আইএসসি পরীক্ষাতেই নজির বাংলায়! ফলাফলে ছাত্রদের টেক্কা দিল ছাত্রীরা

CISCE Board Results 2025: আইসিএসই এবং আইএসসি দুই পরীক্ষাতেই নজির গড়ল বাংলা। শুধু তাই নয়, এবার দুই পরীক্ষাতেই রাজ্যে ছাত্রদের টেক্কা দিল ছাত্রীরা। দুই শ্রেণির ক্ষেত্রেই ছাত্রদের তুলনায় এগিয়ে ছাত্রীরা। বুধবার ফল প্রকাশিত হয়েছে কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন বা সিআইএসসিই আয়োজিত দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। রাজ্যে আইসিএসই অর্থাৎ দশম শ্রেণিতে পাশের হার 98.76 শতাংশ।

আইএসসি অর্থাৎ দ্বাদশ শ্রেণিতে রাজ্যে পাশের হার 98.75 শতাংশ। দশম শ্রেণি অর্থাৎ আইসিএসই-তে ছাত্রীদের পাশের হার 99.04 শতাংশ। অন্যদিকে, দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে ছাত্রীদের পাশের হার 99.38 শতাংশ। তবে চিরাচরিত নিয়ম অনুযায়ী এই বছরেও কোনও মেধাতালিকা প্রকাশ করা হয়নি বোর্ডের (CISCE Board Results 2025) তরফে।

CISCE Board Results 2025

জানা গিয়েছে, এবছর আইসিএসই-তে রাজ্যে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 43,784 জন। তার মধ্যে ছাত্রের সংখ্যা 24,056 ও ছাত্রীর সংখ্যা ছিল 19,728। পাশের হার 98.76 শতাংশ। রাজ্যে আইএসসি-তে এবছর পরীক্ষা দিয়েছিল 27,804 জন। তার মধ্যে ছাত্রদের সংখ্যা 14,980 । ছাত্রীদের সংখ্যা ছিল 12,824 । পাশের হার 98.75 শতাংশ।
এবছর আইসিএসই-তে সর্বমোট পরীক্ষা দিয়েছিল 2,52,557 জন। তার মধ্যে ছাত্রের সংখ্যা 1,34,700 জন ৷ ছাত্রীদের সংখ্যা 1,17,857। পাশের হার 99.09 শতাংশ ৷

এবারে আইসিএসই-তে সবচেয়ে বেশি পরীক্ষার্থীর সংখ্যা ছিল উত্তর ভারত থেকে । সেখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা 84,675 জন । আর পাশের হার 98.78 শতাংশ । তারপরেই রয়েছে ভারতের পূর্বাঞ্চল। সেখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা 78 হাজার 201 জন।মোট পাশের হার 97.70 শতাংশ।

আইসিএসই এবং আইএসই পরীক্ষার ফল প্রকাশের পর এক্স হ্যান্ডলে পোস্ট করে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্র-ছাত্রীদের সাফল্য কামনা করে তিনি লিখেছেন, 'এ বছর আইসিএসই এবং আইএসসি পরীক্ষায় যাঁরা সফল হয়েছে তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন। ভবিষ্যতে তোমাদের আরও সাফল্য কামনা করি।' এই দুই পরীক্ষায় অকৃতকার্যদের উদ্দেশে তিনি লিখেছেন, 'যারা সফল হওনি, তাদের বলবো তোমরা হতাশ হয়োও না। আমার পূর্ণ বিশ্বাস, তোমরাও ভবিষ্যতে সাফল্য পাবে।'

CISCE Board Results 2025: কীভাবে ফল দেখবে?

অনলাইনের মাধ্যমে ফল দেখা যাবে। এজন্য এই লিঙ্কে - cisce.org - ক্লিক করতে হবে। ফলাফল দেখতে হলে শিক্ষার্থীদের তাদের আইডি (UID) , ইন্ডেক্স নম্বর দিয়ে লগ ইন করতে হবে। এরপরেই তা খুলে যাবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+