SBI Recruitment 2024: স্টেট ব্যাঙ্কে একাধিক পদে চাকরির বড় সুযোগ, কলকাতেই হবে পোস্টিং
SBI Recruitment 2024: সরকারি চাকরির (Sarkari Naukri 2024) খোঁজ করছেন? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য।
দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) একাধিক শূন্যপদে নিয়োগ করবে। ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। কীভাবে কোথায় আবেদন (SBI Recruitment 2024) করবেন জেনে নিন-

SBI Recruitment 2024: কীভাবে আবেদন?
দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (SBI Recruitment 2024) চাকরির সুযোগ এল আরও একবার। যাঁরা আবেদন করতে চান, তাঁরা sbi.co.in/web/careers- এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে নিয়োগ করা হবে এই ব্যাঙ্কে। যোগ্যতা হিসেবে কী রাখা হয়েছে, কোন পদের জন্য আবেগন করবেন, সবটাই উল্লেখ করা আছে ওই নোটিফিকেশনে।
SBI Recruitment 2024: কলকাতায় হবে পোস্টিং
হায়দরাবাদ ও কলকাতায় পোস্টিং হবে বলে জানা গিয়েছে। তবে ব্যাঙ্কের তরফ (SBI Recruitment 2024) থেকে জানানো হয়েছে, কর্মীদের চাইলে অন্য কোনও জায়গাতেও পোস্টিং দেওয়া হতে পারে। স্পেশালিস্ট ক্যাডার অফিসার অর্থাৎ এসসিও পদে নিয়োগ করা হচ্ছে।
SBI Recruitment 2024: বিজ্ঞপ্তি
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক পদে আবেদন করার আগে নিয়োগ (SBI Recruitment 2024) সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্য এই লিঙ্কে -- SBI Recruitment 2024 - করতে হবে।
SBI Recruitment 2024: শিক্ষাগত যোগ্যতা-
দেশের যে কোনও অনুমোদিত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে ও ফরেক্সের সার্টিফিকেট (SBI Recruitment 2024) থাকতে হবে। সার্টিফিকেট ফর ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট (CDCS) অথবা সার্টিফিকেট ইন ট্রেড ফিনান্স বা সার্টিফিকেট ইন ইন্টারন্যাশনাল ব্যাঙ্কিং থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
SBI Recruitment 2024: অভিজ্ঞতা-
ট্রেড ফিনান্সে ২ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন প্রার্থী (SBI Recruitment 2024) । কোনও কমার্শিয়াল ব্যাঙ্কের সুপারভাইজরি রোলে থাকলেও তাঁকে গুরুত্ব দেওয়া হবে। প্রেজেন্টেশন ও প্রসেসিং-এও দক্ষতা থাকা জরুরি।
SBI Recruitment 2024: কীভাবে হবে নিয়োগ
প্রথমে ইন্টারভিউ নেওয়া হবে। তারপর সেখান থেকে শর্টলিস্ট (SBI Recruitment 2024) করা হবে। একটি কমিটি গঠন করে শর্টলিস্ট করার প্রক্রিয়া হবে। ইন্টারভিউ রাউন্ডে থাকবে ১০০ নম্বর। কত পেলে পাশ বলে ধরা হবে, তা ঠিক করবে ব্যাঙ্ক। মেরিট লিস্ট তৈরি হবে এরপর। সেখান থেকেই বেছে নেওয়া হবে যোগ্য কর্মীদের। প্রাপ্ত নম্বর, অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা সহ সবকিছু যাচাই করেই নিয়োগ করবে এসবিআই।












Click it and Unblock the Notifications