SBI Recruitment 2024: স্টেট ব্যাঙ্কে ফের কর্মী নিয়োগ, এবার স্নাতক হলেই করা যাবে আবেদন

SBI Recruitment 2024: সরকারি চাকরির জন্য নিজেকে তৈরি করছেন! ব্যাঙ্কে চাকরির পাওয়ার বড় সুযোগ সামনেই। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India) একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করবে। Probationary Officers (PO) পদের জন্য নিয়োগ করবে। আজ ২৭ ডিসেম্বর অর্থাৎ শুক্রবার থেকেই এই শূন্যপদের জন্য নিয়োগ শুরু হয়ে গিয়েছে।

কীভাবে কোথায় আবেদন করবেন (SBI Recruitment 2024) জেনে নিন।

SBI Recruitment 2024

SBI Recruitment: কীভাবে আবেদন করবেন

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (SBI) কাজের বড় সুযোগ। এই পদের জন্য আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে (SBI Recruitment 2024) তা করতে হবে। এজন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। কিংবা এই sbi.co.in - লিঙ্কে ক্লিক করেও আবেদন করা যাবে। ওয়েবসাইট খুললেই কেরিয়ার বলে একটি অপশন দেখাবে। সেখানে ক্লিক করে যাবতীয় আবেদন করতে হবে। এই পদের জন্য আবেদনের শেষ তারিখ আগামী ১৬ জানুয়ারি।

SBI Recruitment: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোট ৬০০টি শূন্য পদের জন্য নিয়োগ (SBI Recruitment 2024) করবে। এর মধ্যে ৫৮৬টি পদ রেগুলার প্রার্থীদের জন্য বাকি বিভিন্ন পিছিয়ে পড়া মানুষের জন্য সংরক্ষিত। Probationary Officers (PO) পদের জন্য নিয়োগ হবে। আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে। ওয়েবসাইটেই এই বিষয়ে আবডেট আছে।

SBI Recruitment: যোগ্যতা এবং বয়স

মান্যতা প্রাপ্ত যে কোনও বিশ্ববিদ্যালয় কিংবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই পদের (SBI Recruitment 2024) জন্য আবেদন করা যাবে। আবেদনকারীকে অবশ্যই স্নাতক হতে হবে। যে কোনও বিষয়ে স্নাতক হলেই হবে। অন্যদিকে আবেদকারীর বয়স হতে হবে ২১ বছরের মধ্যে। কিছু ক্ষেত্রে যদিও ছাড় দেওয়া আছে।

SBI Recruitment: কীভাবে নিয়োগ?

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India) PO পদের জন্য নিয়োগ (SBI Recruitment 2024) করবে। এজণ্য আবেদনকারীকে প্রিলিমস পরীক্ষা দিতে হবে। এরপর মেইন এবং ইন্টারভিউ'য়ের ভিত্তিতে নিয়োগ করা হবে। বিস্তারিত সমস্ত বিজ্ঞপ্তিটি পড়েই এই পদের জন্য আবেদন করুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+