Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

SBI PO Recruitment 2025: স্টেট ব্যাঙ্কে চাকরি, শূন্যপদ ৬০০! নিয়োগ হবে এই রাজ্যেও

SBI PO Recruitment 2025: ব্যাঙ্কে চাকরি (Bank Job) করতে নিজেকে তৈরি করছেন! আপনার সামনে দারুণ সুযোগ। একাধিক শূন্যপদের জন্য নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India)। মূলত প্রবেশনারি অফিসার (PO) পদের জন্য এই নিয়োগ করা হবে। আবেদনের সময়সীমা নতুন করে বাড়ানো হয়েছে।

বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিও। শীঘ্রই এই শূন্যপদের জন্য যোগ্য এবং ইচ্ছুকদের আবেদন (SBI PO Recruitment 2025) করতে বলা হয়েছে।

SBI PO Recruitment

SBI PO Recruitment 2025: কীভাবে আবেদন

ছবি সৌজন্য- pexels

দেশের অন্যতম বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সেই ব্যাঙ্কে কাজের সুযোগ। অনলাইনের (SBI PO Recruitment 2025) মাধ্যমে কাজ করা যাবে। এজন্য এই লিঙ্কে - sbi.co.in- ক্লিক করতে হবে। ওয়েবসাইট খুললেই "Career" অপশন দেখা যাবে। সেখানে ক্লিক করে রেজিস্ট্রশন করতে হবে। আর এভাবেই PO পদের জন্য আবেদন করা যাবে। আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত এই পদের জন্য আবেদন করা যাবে। আগে আবেদনের শেষ তারিখ ছিল ১৬ জানুয়ারি। তা নতুন করে বাড়ানো হয়েছে।

SBI PO Recruitment 2025: শূন্যপদ এবং যোগ্যতা

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India) মোট ৬০০ টি শূন্যপদের জন্য নিয়োগ (SBI PO Recruitment 2025) করবে। এর মধ্যে জেনারেল হিসাবে ২৪০ জনকে নিয়োগ করা হবে। নবাকি সংস্রক্ষিত কোটার জন্য রাখা আছে। প্রবেশনারি অফিসার (PO) পদের জন্য এই নিয়োগ করা হবে। আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ে নিতে হবে। স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটেই এই তথ্য দেওয়া আছে।

SBI PO Recruitment 2025: যোগ্যতা

SBI PO নিয়োগের জন্য প্রার্থীদের বয়স সীমা ২১ থেকে ৩০ বছরের মধ্যে (SBI PO Recruitment 2025) হতে হবে। যোগ্যতা স্নাতক হতেই হবে। এই বিষয়ে আরও জানুন এসবিআই'য়ের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ক্লিক করে। পুরুষ এবং মহিলা উভয়ই এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+