SBI Job: ৭ জানুয়ারি শেষ হচ্ছে আবেদন প্রক্রিয়া, স্টেট ব্যাঙ্কে নিয়োগের পরীক্ষা ফেব্রুয়ারিতেই
SBI Job: ব্যাঙ্কে আপনি আপনার কেরিয়র তৈরি করতে চান? এখনও যদিও ফর্ম না ফিলআপ না করেন তাহলে সামনেই বড় সুযোগ। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India) জুনিয়ার অ্যাসোসিয়েট সহ একাধিক শূন্যপদের জন্য নিয়োগ করবে। ১৩ হাজারেরও বেশি শূন্যপদের জন্য নিয়োগ করবে।
ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে স্টেট ব্যাঙ্কের (SBI) তরফে। কীভাবে কোথায় আবেদন (SBI Job) করবেনে বিস্তারিত জানুন।

SBI Job: কীভাবে আবেদন
আবেদন প্রক্রিয়া দীর্ঘ দিন হয়ে গিয়েছে চলছে। হাতে আর কয়েকটা দিনই আছে। ফলে দেরি না করে এখনই এই শূন্যপদের (SBI Job) জন্য আবেদন জানান। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর তা করতে স্টেট ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্লিক করতে হবে। কিংবা এই লিঙ্কে - sbi.co.in - ক্লিক করেও এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। মাথায় রাখতে হবে এই শূন্যপদে আবেদনের শেষ তারিখ ৭ জানুয়ারি।
SBI Job: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি
মোট শূন্যপদ- 13,735 টি। এর মধ্যে জেনারেল (General) হিসাবে 5870 টি শূন্যপদে নিয়োগ (SBI Job) করা হবে। এছাড়াও আরও বেশ কিছু ভাগ আছে। মূলত জুনিয়ার অ্যাসোসিয়েট পদের জন্য এই নিয়োগ করা হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। যা স্টেট ব্যাঙ্কের (State Bank Of India) ওয়েবসাইটে বিস্তারিত রয়েছে।
SBI Job: যোগ্যতা এবং বয়স
স্টেট ব্যাঙ্কের এই শূন্যপদের আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে স্নাতক (SBI Job) হতেই হবে। অনুমোদন আছে যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক করলেই আবেদন করা যাবে এই পদের জন্য। নুন্যতম ২০ বছর বয়স থেকে আবেদন করা যাবে। আবেদনের সর্বোচ্চ বয়স ২৮ বছর।
SBI Job: পরীক্ষা এবং নিয়োগ প্রক্রিয়া
ফেব্রুয়ারি (2025) মাসে এই শূন্যপদে নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক। আরও একটি পরীক্ষা হবে। আর তা হবে মূল পরীক্ষা মার্চ/এপ্রিল ২০২৫ সালে। প্রথম পরীক্ষায় পাশ করলে এরপরেই দ্বিতীয় পরীক্ষায় বসার সুযোগ হবে। এরপর আরও প্রক্রিয়া আছে। তা পাশ করলেই তবেই চূড়ান্ত পদের জন্য নিয়োগ (SBI Job)।












Click it and Unblock the Notifications