RRB Recruitment 2025: ভারতীয় রেলে চাকরির বড় সুযোগ, পুরুষ-মহিলা উভয়ই আবেদন জানাতে পারবেন
RRB Recruitment 2025: ভারতীয় রেলে (Indian Rail Job 2025) চাকরি করার স্বপ্ন দেখেন! একাধিক শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) ৩০ হাজারের বেশি পদে নিয়োগ করবে। ইতিমধ্যে রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি ভারতীয় রেলের তরফে দেওয়া হয়েছে।
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) লেভেল 1 পদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। বিস্তারিত জেনেই এই শূন্যপদের জন্য আবেদন করতে পারে। যোগ্য এবং ইচ্ছুকদের দ্রুত এই পদের জন্য আবেদন (RRB Recruitment 2025) করতে বলা হয়েছে।

RRB Recruitment 2025: কীভাবে আবেদন
রেলে চাকরি পাওয়ার সুর্বন সুযোগ। আগামীকাল অর্থাৎ ২৩ জানুয়ারি থেকে এই শূন্যপদের (RRB Recruitment 2025) জন্য আবেদন করা যাবে। আর তা করতে হবে অনলাইনের মাধ্যমে করতে হবে। আর সেজন্য এই লিঙ্কে - rrbahmedabad.gov.in - ক্লিক করতে হবে। ওয়েবসাইট খুললেই হোমপেজে "Recruitment" সেকশনে ক্লিক করতে হবে। আগামী ২২ ফেব্রিয়ারি পর্যন্ত এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে।
RRB Recruitment 2025: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি
এই নিয়োগের অধীনে, সপ্তম বেতন কমিশন (7th CPC) বেতন ম্যাট্রিক্স অনুযায়ী 32,438 টি পদে নিয়োগ (RRB Recruitment 2025) করা হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে ভারতীয় রেলের তরফে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। ভারতীয় রেলের ওয়েবসাইটেই এই বিষয়ে বিস্তারিত আপলোড করা হয়েছে।
RRB Recruitment 2025: বয়স এবং যোগ্যতা
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) এই বিষয়ে বিস্তারিত ভাবে নিয়োগ সংক্রান্ত (RRB Recruitment 2025) বিজ্ঞপ্তিতে জানিয়েছে। আর সেই মতো সর্বনিম্ন ১৮ বছর বয়স থেকে এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। অন্যদিকে সর্বোচ্চ ৩৬ বছর বয়স পর্যন্ত রেলের তরফে এই নিয়োগে অংশ নেওয়া যাবে। অন্যদিকে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর যোগ্যতাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বিস্তারিত জেনেই আবেদন জানান।
আবেদন শুল্ক হিসাবে আবেদনকারীকে ৫০০ টাকা জমা দিতে হবে। তবে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। মাথায় রাখতে হবে পুরুষ এবং মহিলা উভয়ই এই শূন্যপদের ((RRB Recruitment 2025) জন্য আবেদন জানাতে পারবে।












Click it and Unblock the Notifications