Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

RRB ALP Recruitment: সহকারী লোকো পাইলট পদে শীঘ্রই ব্যাপক নিয়োগ করবে রেল, খালি পদ পূরণ হবে কলকাতা মেট্রোতেও

RRB ALP Recruitment 2025: রেলে চাকরি (Indian Rail Job 2025) করবেন বলে ঠিক করেছেন। তাহলে হাতের মুঠোয় সুযোগ। খুব শীঘ্রই ৯০০০ এর বেশি সহকারী লোকো পাইলট (Assistant Loco pilot-ALP) পদের জন্য নিয়োগ করবে রেল (Indian Rail Job)। রেলওয়ে নিয়োগ সংক্রান্ত বোর্ড (RRB) এই নিয়োগ করবে।

বিভিন্ন জোনে এই নিয়োগ (RRB ALP Recruitment 2025) করা হবে। নিয়োগ হবে কলকাতা মেট্রোতেও। রেলের তরফে বিস্তারিত জানিয়ে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি দেওয়া হবে। কীভাবে কোথায় আবেদন করবেন জেনে নিন-

RRB ALP Recruitment 2025

RRB ALP Recruitment 2025: অনলাইনের মাধ্যমে আবেদন

এবিপি নিউজের খবর অনুযায়ী, আগামী ১০ এপ্রিল অনলাইন আবেদন (RRB ALP Recruitment 2025) শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। এজন্য রেলওয়ে নিয়োগ সংক্রান্ত বোর্ড (RRB) এর অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করে আবেদন করা যাবে। কিংবা এই লিঙ্কে - rrbapply.gov.in - ক্লিক করতে পারেন। এই ওয়েবসাইটেই বিজ্ঞপ্তি দিতে পারে রেল । ফলে নজর রাখার কথা বলা হয়েছে।

RRB ALP Recruitment 2025: একাধিক জোনে হবে এই নিয়োগ

ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী মোট ৯৯৭০ টি শূন্যপদের জন্য এই নিয়োগ (RRB ALP Recruitment 2025) হতে পারে। সহকারী লোকী পাইলট পদের জন্যেই এই নিয়োগ হবে। চাকরি হবে পূর্ব তট রেলওয়ের ১৪৬১ টি শূন্যপদে, উত্তর পশ্চিম রেলওয়ের ৬৭৯টি, দক্ষিণ মধ্য রেলে ৯৮৯টি, পশ্চিম রেলের ৮৮৫টি শূন্যপদের জন্য এই নিয়োগ হবে। এমনকী কলকাতা মেট্রো রেলওয়ের ২২৫টি শূন্যপদের জন্যেও নিয়োগ করা হবে বলে দাবি করা হয়েছে।

RRB ALP Recruitment 2025: যোগ্যতা

নুন্যতম ১৮ বছর বয়স থেকে এই শূন্যপদের জন্য আবেদন (RRB ALP Recruitment 2025) করা যাবে। আবেদনের সর্বোচ্চ বয়স হবে ৩০ বছর।

RRB ALP Recruitment 2025: কীভাবে নিয়োগ?

এবিপি নিউজের প্রকাশিত খবর অনুযায়ী, এই শূন্যপদে নিয়োগ চার (RRB ALP Recruitment 2025( ভাগে হবে। প্রথমে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT 1 এবং CBT 2), কম্পিউটার ভিত্তিক যোগ্যতা পরীক্ষা (CBAT), নথি যাচাই এবং মেডিকেল পরীক্ষায় পাশ করলেই রেলে চাকরি পাওয়া সম্ভব বলে জানানো হয়েছে। এবিপি নিউজের খবরের ভিত্তিতে এই প্রতিবেদন লেখা। এই বিষয়ে আরও জানতে অবশ্যই রেলের দেওয়া বিজ্ঞপ্তি কিংবা অন্য তথ্য ভালো করে জেনে নিয়েই আবেদন করবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+