Primary Teacher Recruitment 2024: এক সপ্তাহের মধ্যে নিয়োগপত্র! বাংলায় শিক্ষক নিয়োগে বড় খবর
Primary Teacher Recruitment 2024: শিক্ষক নিয়োগ নিয়ে কেটেছে আইনি জটিলতা! আর তা কাটতেই প্রাথমিকে নিয়োগের প্রস্তুতি শুরু হয়ে গেল বাংলায়। ২০২২ সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় মেধাতলিকা প্রকাশ হল বুধবার। ১১ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ করা হবে। আর তা জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।
সে মতো ২২ সালেরই ডিসেম্বর মাসে নেওয়া হয় টেট (TET)। কিন্তু বিভিন্ন ধরনের আইনি জটিলতায় আটকে ছিল নিয়োগ সংক্রান্ত (Primary Teacher Recruitment 2024) প্রক্রিয়া। মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। শুনানি চলাকালীন প্যানেল প্রকাশের উপর স্থগিতাদেশ জারি ছিল।

সম্প্রতি সেই স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে। দেখা গিয়েছে আশার আলো। আর এরপরেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেল। প্রাথমিক ধাপ হিসাবে আজ বুধবার পর্ষদের তরদে মেধা তালিকা প্রকাশ করা হল। আর তা সাংবাদিক বৈঠক করে প্রকাশ করেন পর্ষদ সভাপতি গৌতম পাল।
তাঁর কথায়, সব কিছু ঠিক থাকলে সাতদিনের মধ্যেই চাকরি প্রার্থীদের হাতে নিয়োগ (Primary Teacher Recruitment 2024) পত্র তুলে দেওয়া হবে। ১১ হাজার ৭৫৮ টি শূন্যপদে এই নিয়োগ করা হবে। তবে এদিন যে প্যানেল পর্ষদের তরফে প্রকাশ করা হয়েছে তাতে ৯৫৩৩ জনের নাম রয়েছে। বাকি প্রায় ২০০০ এরও বেশি শূন্যপদে এখনই কোনও নিয়োগ হচ্ছে না বলেই জানানো হয়েছে।
এদিন পর্ষদের তরফে যে প্যানেল প্রকাশ করা হয়েছে তাতে ২০১৪ ও ২০১৭ সালের টেট উত্তীর্ণদের নামও আছে। গৌতম পাল জানিয়েছেন, প্রাপ্ত নম্বরের 'ব্রেক আপ' এই প্রথম প্যানেলে থাকবে। আগে কখনও এমন ব্যবস্থা ছিল না। স্বচ্ছতার কথা মাথায় রেখেই এহেন সিদ্ধান্ত বলে জানিয়েছেন গৌতম পাল।
তাঁর কথায়, প্যানেলে নাম থাকা প্রার্থী মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে প্রত্যেকটি পর্যায়ে কত নম্বর পেয়েছেন তা উল্লেখ থাকবে। ইতিমধ্যে প্যানেল পর্ষদের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। সেখানে গিয়ে প্রার্থীরা জেনে নিতে পারবেন।
এই প্রসঙ্গে গৌতম পাল আরও জানিয়েছেন, আগামী এক সপ্তাহ অর্থাৎ সাত দিনের মধ্যে চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র (Primary Teacher Recruitment 2024) পৌঁছে যাবে। আর এই প্রক্রিয়া শেষ হলে পরবর্তী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি। আর এই ঘোষণার পরেই আশার আলো দেখছেন কয়েক লাখ পরিক্ষার্থী।












Click it and Unblock the Notifications