India Post GDS Recruitment 2023: তিন হাজারেও বেশি শূন্যপদে নিয়োগ পোস্ট অফিসে, কীভাবে নিয়োগ জানুন
India Post GDS Recruitment 2023: সরকারি চাকরি (Sarkari Naukri) পাওয়ার জন্যে যারা অপেক্ষা করছেন তাদের জন্যে স্বস্তির খবর! ভারতীয় ডাক বিভাগ (India Post) একাধিক শূন্যপদের জন্যে নিয়োগ করবে। মূলত গ্রামিক ডাক সেবক (GDS) পদের জন্যে এই নিয়োগ করা হবে।
ইতিমধ্যে এই শূন্যপদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন তা সমস্ত কিছুই উল্লেখ করা হল এই প্রতিবেদনে

India Post GDS Recruitment 2023: কীভাবে আবেদন
আজ বৃহস্পতিবার থেকেই এই শূন্যপদের জন্যে আবেদন (India Post GDS Recruitment) প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইনের মাধ্যমে এই শূন্যপদের জন্যে আবেদন করা যাবে। এজন্যে India Post এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। এজন্যে এই লিঙ্কে - indiapostgdsonline.gov.in ক্লিক করতে হবে। মাথায় রাখতে হবে এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ আগামী ২৩ অগাস্ট। আবেদনকারীরা ২৪ অগাস্ট থেকে ২৬ অগাস্টের মধ্যে আবেদন ফর্ম এডিট করতে পারবেন।
India Post GDS Recruitment 2023: কত নিয়োগ
ইতিমধ্যে ভারতীয় ডাক বিভাগ (India Post) এর তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর সেই মতো ৩০০৪১ টি শূন্যপদের (India Post GDS Recruitment) জন্যে আবেদন করা যাবে। ফলে যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের (job) দ্রুত আবেদন করতে বলা হয়েছে। মহিলা এবং পুরুষ উভয়ই এই পদের জন্যে আবেদন করতে পারবে।

India Post GDS Recruitment 2023: শিক্ষাগত যোগ্যতা
ক্লাস ১০ কিংবা মাধ্যমিক পরীক্ষায় নুন্যতম পাশ করতেই হবে আবেদনকারীকে। ভারত সরকার কিংবা রাজ্য সরকারের মান্যতা প্রাপ্ত যে কোনও স্কুল থেকে পাশ করলেই এই পদের জন্যে আবেদন করা যাবে। তবে নুন্যতম মাধ্যমিক কিংবা ক্লাস ১০ যে পাশ করেছে আবেদনকারী সেই সংক্রান্ত নথি থাকতে হবে। ইংরেজি এবং গনিতে ভালো নবম্বর থাকতে হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি পড়ে নিতে হবে।
India Post GDS Recruitment 2023: বয়স সংক্রান্ত তথ্য
দেশের নাগরিক হলেই এই শূন্যপদের জন্যে আবেদন করতে পারবেন। নুন্যতম ১৮ বছর থেকে এই পদের জন্যে আবেদন করা যাবে। সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত এই পদের ( India Post GDS Bharti 2023) জন্যে আবেদন করা যাবে। তবে আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। আর তা পড়তে এই লিঙ্কে- India Post GDS Recruitment 2023 ক্লিক করতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications