Job News: ১০ পাশ পড়ুয়াদের জন্যে বড় খবর! নিয়োগ শুরু Bharat Heavy Electricals Limited-এ
BHEL Bharti 2022: চাকরির বাজারে বড় খবর। একাধিক শূন্যপদের জন্যে নিয়োগ করবে Bharat Heavy Electricals Limited। অনেকেই সরকারি চাকরি পাওয়ার জন্যে ছোট থেকে নিজেকে তৈরি করে। সেখানে দাঁড়িয়ে এই চাকরি একেবারে সুর্বন সুযোগ। '
কীভাবে কোথায় আবেদন করবে সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল। তবে BHEL-এ চাকরি পাওয়া স্বপ্ন সত্যি হওয়ার মতোই। তবে এই শূন্যপদে চাকরি পাওয়ার ক্ষেত্রে আবেদনকারীর নুন্যতম যোগ্যতা ক্লাস ১০ হতেই হবে। ইতিমধ্যে বিভিন্ন রাজ্য বোর্ডের পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে।

ফলে যারা ক্লাস ১০ পাশ করেছে তাঁদের জন্যে দারুণ এই সুযোগ। ছেলে-মেয়ে উভয়ই এই পদের জন্যে আবেদন করতে পারবে। মূলত Bharat Heavy Electricals Limited শিক্ষানবিস হিসাবেই এই পদের জন্যে নিয়োগ করবে। ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে ভেলের ( BHEL Bharti) তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে ভেলের সংশ্লিষ্ট ওয়েবসাইটে কিংবা এই লিঙ্কে https://www.bhel.কম/recruitment -ক্লিক করতে বলা হয়েছে।
সমস্ত তথ্য এই লিঙ্কে বিস্তারিত ভাবে বলা হয়েছে। শীঘ্রই ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।
লিখিত পরীক্ষার মাধ্যমেই এই পদের জন্যে নিয়োগ করা হবে। তবে এই পদের জন্যে আবেদন করতে গেলে আবেদনকারীকে এনসিবিটি থেকে অনুমোদন রয়েছে এমন জায়গা থেকে আইটিআই-এর সঙ্গে হাইস্কুল থেকে পাশ করতে হবে। অনলাইনের মাধ্যমেই এই পদের জন্যে আবেদন করা যাবে।

এজন্যে BHEL-এর অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে বলা হয়েছে। না হলে এই লিঙ্কে- https://www.bhel.কম- ক্লিক করেও এই পদের জন্যে আবেদন করা যাবে। তবে বিজ্ঞপ্তিটি বিস্তারিত পড়েই এই পদের জন্যে আবেদন করতে হবে। অন্যদিকে লিখিত পরীক্ষাতে যারা পাশ করবে তাঁদের ইন্টারভিউয়ের জন্যে ডাকা হবে।
সেখানে পাশ করলেই সরাসরি নিয়োগ পত্র হাতে পাওয়া যাবে। প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে। তবে কাজের ভিত্তিতে মাসিক বেতন ঠিক হবে বলে জানানো হয়েছে ভেলের তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে।
গোটা বিশ্বেই কার্যত থমকে পড়েছে কর্মসংস্থান। একাধিক সংস্থা কর্মী ছাঁটাই করছে। যার প্রভাব পড়েছে ভারতেও। এখানেও বহু সংস্থা কর্মী ছাঁটাই করছে। এই অবস্থায় ভেলের এই চাকরি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। দেরি না করে আজ এই পদের জন্যে আবেদন করতে বলা হচ্ছে।












Click it and Unblock the Notifications