AIIMS Kalyani Recruitment 2023: কল্যাণী এইমসে ব্যাপক নিয়োগ, কীভাবে আবেদন জানুন
AIIMS Kalyani Recruitment 2023: বাংলায় থেকে যারা কাজ করতে চান তাঁদের জন্যে বড় খবর। কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অর্থাৎ এইমসের একাধিক পদের জন্যে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যে All India Institute of Medical Sciences, Kalyani এর তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের অবিলম্বে এই পদের (AIIMS Kalyani Recruitment 2023) জন্যে আবেদন করতে বলা হয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন সমস্ত তথ্য এই প্রতিবেদনে আলোচনা করা হল।

AIIMS Kalyani Recruitment 2023: কীভাবে আবেদন
জুনিয়র রেসিডেন্ট (নন-অ্যাকাডেমিক) পদের জন্যে নিয়োগ (AIIMS Kalyani Recruitment 2023) করা হবে। বিভিন্ন বিভাগে চিকিৎসক পদের জন্যেও নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আগামী ১৭ নভেম্বর সকাল থেকে এই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে।
তবে আবেদনকারীকে সকাল ৮টার মধ্যে পৌঁছে যেতে হবে। আবেদনকারীকে প্রমাণ্য নথি সহ সমস্ত যোগ্যতার নথি সঙ্গে নিয়ে যেতে হবে। সকাল ৯টা থেকে নথি যাচাইয়ের কাজ শুরু হবে। সকাল ১০ টা থেকে শুরু হবে ইন্টারভিউ।
AIIMS Kalyani Recruitment 2023: পড়ুন বিজ্ঞপ্তিটি
মোট ৭৪ টি শূন্যপদের জন্যে নিয়োগ করা হবে। এই পদে (AIIMS Kalyani Recruitment 2023) আবেদন করার আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে। আর তা পড়তে এই লিঙ্কে- AIIMS Kalyani Recruitment 2023 - ক্লিক করতে হবে। কিংবা এই লিঙ্কে- https://aiimskalyani.edu.in/recruitments/ - ক্লিক করেও এই পদের জন্যে আবেদন করা যাবে। ছ'মাসের জন্য নিয়োগ করা হবে।
AIIMS Kalyani Recruitment 2023: যোগ্যতা
ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল (এনএমসি) অনুমোদিত যে কোনও সংস্থা থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। এরপর ইন্টার্নশিপ যে শেষ হয়েছে সেই সংক্রান্ত সার্টুফিকেট থাকতে হবে আবেদনকারীর। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে রেজিস্ট্রেশন নম্বর থাকাটা বাধ্যতামূলক। আবেদনের আগে ভালো করে বিজ্ঞপ্তিটি (AIIMS Kalyani Recruitment 2023) পড়ে নিতে হবে।
AIIMS Kalyani Recruitment 2023: বয়স সংক্রান্ত তথ্য
এই পদের (AIIMS Kalyani Recruitment 2023) জন্যে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৩৩ বছরের মধ্যে। যোগ্য প্রার্থীদের মাসে ১৫,৬০০-৩৯,১০০ টাকা বেতন হিসাবে দেওয়া হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications