Railway Recruitment 2025: দশম শ্রেণি পাশ করলেই রেলে চাকরির সুযোগ, মাসে ভাতা ৮ হাজারেরও বেশি
Railway Recruitment 2025: ভারতীয় রেলে চাকরির স্বপ্ন দেখেন! তাহলে সামনেই বড় সুযোগ। ব্যাপক শূন্যপদের জন্য নিয়োগ করবে ভারতীয় রেল। সাউথ ইস্ট সেট্রাল রেলওয়ে (South East Central Railway - Ministry of Railways), আরআরসি নাগপুর ডিভিশন শিক্ষানবিশ পদের জন্য কর্মী নিয়োগ করবে।
যোগ্য এবং ইচ্ছুকদের দ্রুত এই শূন্যপদের জন্য আবেদন করতে বলা হয়েছে। ইতিমধ্যে রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি (Railway Recruitment 2025) দিয়েছে। তা দেখেই আবেদন করতে বলা হয়েছে।

Railway Recruitment 2025: কীভাবে আবেদন
ভারতীয় রেলে চাকরি করার সুযোগ। এজন্য অনলাইনের (Railway Recruitment 2025) মাধ্যমে আবেদন করতে হবে। দারুণ সুযোগ। এজন্য সাউথ ইস্ট সেট্রাল রেলওয়ের (SECR) এর অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে। কিংবা এই লিঙ্কে - apprenticeshipindia.gov.in ক্লিক করেও এই শূন্যপদের জন্য আবেদন করতে বলা হয়েছে। মাথায় রাখতে হবে এই শূন্যপদে আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা আগামী ৪ মে ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন। ফলে হাতে সময় কম। বিস্তারিত জেনেই আবেদন করতে বলা হয়েছে।
Railway Recruitment 2025: শূন্যপদ সংক্রান্ত তথ্য
সাউথ ইস্ট সেট্রাল রেলওয়ে (South East Central Railway - Ministry of Railways), আরআরসি নাগপুর ডিভিশন শিক্ষানবিশ পদের জন্য এই নিয়োগ করবে। মোট ১০০৭ টি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। এর মধ্যে নাগপুর ডিভিশনের জন্য ৯১৯ টি শূন্যপদ এবং ওয়ার্কশপ মতিবাগের জন্য ৮৮টি পদ সংরক্ষিত। আবেদনের আগে নিয়োগ (Railway Recruitment 2025) সংক্রান্ত বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ে নিতে হবে। সংশ্লিষ্ট সাইটেই পাবেন বিজ্ঞপ্তি।
Railway Recruitment 2025: জরুরি যোগ্যতা এবং বয়স
রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী এই শূন্যপদে আবেদন করতে হলে আবেদনকারীকে স্বীকৃত যে কোনও বোর্ড থেকে দশম (৫০% নম্বর সহ) পাস করতে হবে। পাশপাশি অবশ্যই সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেটও আবেদনকারীর থাকা প্রয়োজন। সর্বনিম্ন ১৫ বছর বয়স থেকে এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। এই পদে আবেদনের সর্বোচ্চ বয়স ২৪ বছর। কিছু ক্ষেত্রে বয়সে ছাড় (Railway Recruitment 2025) দেওয়া হয়েছে।
Railway Recruitment 2025: ভাতা কত পাবে?
যাদের ২ বছরের ITI কোর্স আছে: প্রতি মাসে ৮০৫০ টাকা
যাদের ১ বছরের ITI কোর্স আছে: প্রতি মাসে ৭৭০০ টাকা
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications