PNB Recruitment 2021: পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কে নিয়োগ শুরু! আবেদনের আগে রইল সমস্ত তথ্য

করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রনে। ধীরে ধীরে খুলতে শুরু করেছে অফিসগুলি। সরকারি হোক কিংবা বেসরকারি একাধিক সংস্থাগুলি খুলতে শুরু হওয়াতে কর্মসংস্থানের বাজারও তৈরি হয়েছে। আর এই অবস্থায় কর্মপ্রার্থীদের জন্যে স্বস্তির খবর

করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রনে। ধীরে ধীরে খুলতে শুরু করেছে অফিসগুলি। সরকারি হোক কিংবা বেসরকারি একাধিক সংস্থাগুলি খুলতে শুরু হওয়াতে কর্মসংস্থানের বাজারও তৈরি হয়েছে। আর এই অবস্থায় কর্মপ্রার্থীদের জন্যে স্বস্তির খবর। পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক (PNB) নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের অধীনে (PNB Recruitment 2021) থাকা পার্টটাইম sweeper কাজের জন্যে লোক নিয়োগ করবে। অনেক সময়ে পড়াশুনা জানেন না এমন বহু মানুষ চাকরির জন্যে বিভিন্ন জায়গাতে ঘোরাঘুরি করেন। অর্থ রোজগারের চেষ্টায় অনেক সময়ে প্রতারনার মধ্যেও পড়তে হয় এই সমস্ত মানুষদের। আর সেখানে দাঁড়িয়ে এই সুযোগ এই সমস্ত মানুষের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মত।

অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে

অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে

এই কাজের জন্যে ইতিমধ্যে পিএনবি'র তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনের মাধ্যমে এই পদের জন্যে আবেদন করা যাবে। PNB-এর ওয়েবসাইট https://www.pnbindia.ইন/ লিঙ্কে ক্লিক করে এই আবেদন করা যাবে। এছাড়াও এই লিঙ্কে ক্লিক করেও PNB Recruitment 2021-এর মাধ্যমেও জারি করা বিজ্ঞপ্তি দেখা যাবে। আবেদনের আগে অবশ্যই ভালো করে বিজ্ঞপ্তিটি দেখে এবং পড়ে নেবেন।

৪১টি পদের জন্যে এই নিয়োগ করা হবে

৪১টি পদের জন্যে এই নিয়োগ করা হবে

দেশের মধ্যে অন্যতম বৃহত ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক। দেশের বিভিন্ন জায়গাতে এই (PNB Recruitment 2021) ব্যাঙ্কের শাখা রয়েছে। মাথায় রাখতে হবে এই পদের জন্যে আবেদন করার শেষ তারিখ ২০ ডিসেম্বর। ফলে হাতে আর কয়েকটিমাত্র দিন রয়েছে। মোট ৪১টি পদের জন্যে এই নিয়োগ করা হবে। ফলে দেরি না করে যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে।

কয়েকটি জরুরি তথ্য

কয়েকটি জরুরি তথ্য

পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের একাধিক পদের জন্যে এই নিয়োগ করা হবে। আবেদনের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তবে আবেদনের শেষ তারিখ ২০ ডিসেম্বর। ২০২১। পার্টটাইম পদের জন্যে জন্যে এই নিয়োগ হবে। মোট ৪১টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। আরও বিস্তারিত তথ্য জানার জন্যে ভালো করে বিজ্ঞপ্তিটি পড়ে নিন।

আবেদনের বয়সসীমা

আবেদনের বয়সসীমা

বিজ্ঞপ্তি অনুযায়ী ঠিক করে দেওয়া হয়েছে আবেদনকারীর বয়সের মাপকাঠি। সবাই আবেদন করতে চাইলে আবেদন করতে পারবে না। এই পদের জন্যে নুন্যতম ১৮ বছর থেকে আবেদন করা যাবে। তবে ২৪ বছরের বেশী কেউ আবেদন করতে পারবেন না এই পদের জন্যে। তবে এই পদের জন্যে আবেদনকারীকে কোনও মূল্য দিতে হবে না। উল্লেখ্য আবেদনের আগে অবশ্যই ভালো করে বিজ্ঞপ্তিটি পড়ে নিন। এরপর আবেদন করুন। আবেদন প্রক্রিয়াতে কোনও ভুল থাকলে বাতিল হতে পারে সেই আবেদন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+