Job News: কেন্দ্রীয় সংস্থায় মাধ্যমিক পাশে নিয়োগের বিজ্ঞপ্তি! রয়েছে অন্যপদও, পরীক্ষা ছাড়াই নিয়োগ

কেন্দ্রীয় সংস্থায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগ করা হবে।

কেন্দ্রীয় সরকারি সংস্থা ন্যানাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজের-র তরফে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই নিয়োগ হবে কলকাতা সেন্টারের জন্য, ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে।

 শূন্যপদের সংখ্যা

শূন্যপদের সংখ্যা

শূন্যপদের সংখ্যা ৭ টি। এর মধ্যে রয়েছে প্রোজেক্ট মেডিক্যাল অফিসারের একটি পদ, প্রোজেক্ট টেকনিশিয়ানের চারটি পদ, এবং ল্যাব টেকনিশিয়ারের দুটি পদ। এর মধ্যে মেডিক্যাল অফিসারের পদটি অসংরক্ষিত। টেকনিশিয়ানের চারটি পদের মধ্যে একটি অসংরক্ষিত, দুটি ওবিসি এবং একটি তফশিলি জাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত। ল্যাব টেকনিশিয়ানের দুটি পদের মধ্যে একটি অসংরক্ষিত এবং একটি ওবিসি সংরক্ষিত।

 শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা

মেডিক্যাল অফিসারের জন্য আবেদনকারীকে অবশ্যই এমবিবিএস পাশ হতে হবে। টেকনিশিয়ান পদের জন্য অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে। তারপরে সরকারি স্বীকৃত সংস্থা থেকে নির্দিষ্ট বিষয়ে একবছরের সার্টিফিকেট কোর্সের পরে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। তারপরেও নির্দিষ্ট বিষয়ে ডিগ্রি কিংবা ডিপ্লোমা থাকতে হবে।

বয়সসীমা

বয়সসীমা

মেডিক্যাল অফিসারের জন্য আবেদনকারীর বয়স কোনওভাবেই ৩৫-এর বেশি হবে না। প্রোজেক্ট টেকনিশিয়ানের ক্ষেত্রে ২৮ এবং ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

 বেতন

বেতন

এক্ষেত্রে বেতন বিভিন্ন পদের জন্য বিভিন্ন রকমের। মেডিক্যাল অফিসারের জন্য বেতন মাসে ৬০ হাজার টাকা। প্রোজেক্ট টেকনিশিয়ানের জন্য ১৭ হাজার টাকা এবং ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে বেতন ১৮ হাজার টাকা।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি

প্রার্থী নির্বাচনের পদ্ধতি

প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে কোনও ফি দিতে হবে না। ২৩ মার্চ হবে ওয়াক-ইন-ইন্টারভিউ। বেলেঘাটা আইডি হাসপাতাল ক্যাম্পাসে নাইসেডের বিল্ডিং-এ হাজির হতে হবে বেলা ১০টায়। ঠিকানা হল. P-33 CIT Road, Scheme XM, Beleghata, Kolkata-700010. আবেদনকারীদের কোনও পদক্ষেপ নেওয়ার আগে নিয়োগের বিজ্ঞপ্তিটি পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে।
https://niced.org.in/noticeboard/placements/2023/feb2023/NICED-PC-01-TB-EliminationProj-2022-23-1236-27Feb2023.pdf

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+