West Bengal Education Department: বাংলার শিক্ষকদের জন্য বড় আপডেট! চালু হল বিশেষ নম্বর, কীভাবে উপকৃত হবেন জানুন
West Bengal Education Department: শিক্ষক-শিক্ষিকাদের (Teacher) একাধিক অভাব অভিযোগ রয়েছে! অনেক ক্ষেত্রেই তা শোনা হয় না অভিযোগ। এমনকি সেই সমস্ত অভিযোগের সমাধান পেতেও হিমশিম অবস্থা হয়। অবশেষে এই বিষয়ে উদ্যোগী হল শিক্ষা দফতর।
বাংলার শিক্ষকদের (West Bengal Education Department) সমস্ত অভিযোগ শোনা এবং সমাধানের জন্য একটি অভিযোগ নিঃম্পত্তি প্রক্রিয়া চালু করা হল রাজ্য শিক্ষা দফতরের তরফে। আর এজন্য একটি হোয়াটস্যাপ নম্বরও রাখা হয়েছে। আর সেই নম্বরটি হল - ৯০৮৮৮৮৫৫৪৪। কার্যত কন্ট্রোল রুম হিসাবে কাজ করবে এই নম্বর।

জানা যাচ্ছে, এই নম্বরে রাজ্যের যে কোনও প্রান্তের স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকারা তাদের অভাব অভিযোগ সরাসরি জানাতে পারবেন। ৩৬৫ দিন এই নম্বর চালু থাকবে বলেও শিক্ষা দফতরের তরফদে জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার গোটা দেশ শিক্ষক দিবস (Teachers' Day 2024) পালন করছে। বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয়েছে বাংলাতেও। শিক্ষক দিবস উপলক্ষে এদিন সল্টলেকে বিকাশ ভবনে সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানেই আনুষ্ঠানিক ভাবে এই নম্বর চালু করার ঘোষণা করেন। বাংলার শিক্ষক-শিক্ষিকাদের সুবিধার কথা ভেবেই এই নম্বর চালু করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
West Bengal Education Department: কীভাবে কাজ করবে এই নম্বর?
শিক্ষা দফতর সূত্রে (West Bengal Education Department) জানা যাচ্ছে, শিক্ষক-শিক্ষিকারা যে কোনও অভিযোগ ওই নম্বরে জানাতে পারবেন। মেসেজ করে তা পাঠাতে পারবেন। আর তা পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযোগকারীর কাছে একটি প্রাপ্তি সূচক বার্তা পাঠানো হবে। সমস্যা সমাধানের জন্য শিক্ষা দফতরের তরফে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। এই দলই সমস্ত অভিযোগ দ্রুততার সঙ্গে পর্যালোচনা করবে।
শুধু তাই নয়, সংশ্লিষ্ট অভিযোগ গুরুত্ব দিয়ে সমাধান নিশ্চিত করবে বলেও জানানো হয়েছে। এই প্রক্রিয়া শুরু হওয়ায় অভিযোগকারীকে সশরীরে শিক্ষা দফতরে আসতে হবে না। সমগ্র প্রক্রিয়াটি ডিজিটালি নথিবদ্ধ হবে বলেও জানানো হয়েছে।
এর ফলে বারবার নথি জমা দেওয়া এবং অযথা হয়রানি বন্ধ করা যাবে বলে রাজ্য শিক্ষা দফতর (West Bengal Education Department) । এছাড়াও আগামীদিনে আরও বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানা যাচ্ছে। অন্যদিকে ১০ বছর চাকরির মেয়াদ পূর্ণ হওয়ার আগেই অবসর কিংবা স্বেচ্ছাবসর নেওয়ার ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হত বাংলার শিক্ষক ও শিক্ষাকর্মীদের। এমনকি আদালতের দ্বারস্থও হতে হত। এবার সেই সমস্যা কাটাতে উদ্যোগী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।












Click it and Unblock the Notifications