Meta Layoffs Again: ফের কর্মী ছাঁটাই ফেসবুকের মূল সংস্থা মেটাতে! প্রবল চাপে কর্মীরা

Facebook Layoffs News: ফের একবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে ফেসবুকের ( Facebook) মূল সংস্থা মেটা (Meta)। আর সেই মতো এবার প্রায় হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করতে চলেছে বিশ্বের অন্যতম বৃহৎ এই সংস্থা। চলতি সপ্তাহেই আরও এক দফায় ছাঁটাই পর্ব মেটাতে শুরু হতে পারে বলে খবর। এমনটাই দাবি করছে ব্লুমবার্গ।

তাঁদের প্রকাশিত খবর অনুযায়ী, সোমবার সংস্থার তরফে ফের একবার ছাঁটাইয়ের ঘোষণা করেছে। এই নিয়ে দ্বিতীয় দফায় ফের একবার ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে জনপ্রিয় এই সাইটটি।

১৩ শতাংশ কর্মীকে ছাঁটাই করে সংস্থা

১৩ শতাংশ কর্মীকে ছাঁটাই করে সংস্থা

গত বছর নভেম্বর মাসে এই সংস্থা ১৩ শতাংশ কর্মী ছাঁটাই করে। সংস্থায় আয়ে ধাক্কা এবং বিশ্বজুড়ে চলা মন্দার কারণে এই ছাঁটাইয়ের পথে মেটা হাঁটতে বাধ্য হয় বলে জানানো হয়। শুধু তাই নয়, ফেসবুকের ইতিহাসে প্রথম ছাঁটাই হতে চলেছে বলেও জানান মার্ক জুকারবার্গ। কিন্তু এরপরেও ১১ হাজার কর্মীকে গোটা বিশ্বের একাধিক অফিস থেকে মেটা ছাঁটাই করতে একপ্রকার বাধ্য হয় সংস্থা। আর এরপর ফের একবার ছাঁটাই হতে চলেছে সেই সংস্থায়।

তৈরি করা হচ্ছে কর্মীদের তালিকা

তৈরি করা হচ্ছে কর্মীদের তালিকা

মেটা ফেসবুক এবং হোয়াটস অ্যাপকে আরও মজবুত করতে চায়। এছাড়াও ভবিষ্যৎের দিকে তাকিয়ে একাধিক সিদ্ধান্নত গ্রহণ করেছে সংস্থা। শুধু তাই নয়, ব্যবসাকে আরও বাড়াতেই নাকি এহেন সিদ্ধান্ত বলেও দাবি করা হয়েছে। আর সেই মতো এবার প্রায় ১ হাজার কর্মীকে ছাঁটাই করতে পারে সংস্থা। প্রকাশিত খবর অনুযায়ী, এই সপ্তাহেই এই ছাঁটাই করতে পারে সংস্থা। শুধু তাই নয়, মেটা নাকি চায় দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নিতে। ইতিমধ্যে আধিকারিকদের কর্মীদের একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে। আর সেই তালিকা মেনেই ছাঁটাই হবে বলে দাবি করা হয়েছে।

কর্মচারীদের জন্যে থাকছে বোনাসের ব্যবস্থা

কর্মচারীদের জন্যে থাকছে বোনাসের ব্যবস্থা

রিপোর্টে বলা হয়েছে, যে সমস্ত কর্মীদের ছাঁটাই করা হবে তাঁদের জন্যে সংস্থার তরফে বোনাস দেওয়া হবে। শুধু তাই নয়, সংস্থার তরফে কর্মীদের কয়েক মাসের বেতনও দেওয়া হবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে গোটা বিশ্বজুড়েই আর্থিক মন্দা দেখা দিয়েছে। যার ফলে ইতিমধ্যে একাধিক সংস্থা কর্মী ছাঁটাই করেছে। কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে গুগল, টুইটার, মাইক্রোসফট সহ একাধিক বড় সংস্থা। এমনকি ভারতেও এর প্রভাব পড়েছে। একাধিক ভারতীয় সংস্থা গত কয়েকমাসে একাধিক কর্মীকে ছাঁটাই করেছে। এই অবস্থায় ফের একবার ছাঁটাইয়ের পথে মেটা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+