Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

KVS Admission 2025: কেন্দ্রীয় বিদ্যালয়ে ছেলে মেয়ে'কে পড়াতে চান? ফর্ম দেওয়া শুরু হচ্ছে, রইল গাইডলাইন

KVS Admission 2025: কেন্দ্রীয় বিদ্যালয়ে আপনার ছোট্ট সোনাকে ভর্তি করার প্ল্যান করছেন? তাহলে সামনেই সুযোগ। ক্লাস 1, কিন্ডারগার্টেন, কেজি 1 এবং কেজি 2-এ ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৭ মার্চ থেকে ফর্ম দেওয়া হবে। কেন্দ্রীয় বিদ্যালয়ে (Kendriya Vidyalaya Sangathan) এর অফিসিয়াল ওয়েবসাইটে ভর্তির ফর্ম দেওয়া হবে। তা তুলে জমা দিতে হবে। পুরো প্রক্রিয়া খুব একটা সহজ নয়।

এক্ষেত্রে নির্দিষ্ট গাইডলাইন ((KVS Admission Guidelines) আছে। তা মানতে হবে। ছোট্ট ভুলে বাতিল হতে পারে কিন্তু প্রক্রিয়া। এক নজরে ভর্তি (KVS Admission 2025) সংক্রান্ত সমস্ত নিয়ম এবং শর্ত।

Admission Guidelines

KVS Admission 2025: জানেন শর্ত এবং নিয়ম কী

ক্লাস 1, কিন্ডারগার্টেন, কেজি 1 এবং কেজি 2-এ ভর্তির ফর্ম অনলাইনেই ফিলআপ (KVS Class 1 Admission) করতে হবে। অন্য ক্লাসের জন্য ফর্ম অফলাইনে ভরা যাবে। এক্ষেত্রে গাইডলাইন (Kendriya Vidyalaya Admission Guidelines) মানতে হবে। এই সংক্রান্ত যাবতীয় লেটেস্ট আপডেট কেন্দ্রীয় বিদ্যালয়ে (Kendriya Vidyalaya Sangathan) এর অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। এজন্য এই লিঙ্কে - kvsangathan.nic.in ক্লিক করতে হবে।

KVS Admission: কি কি বিষয় মানতে হবে?

কেন্দ্রীয় বিদ্যালয়ের সমস্ত গাইডলাইন এবং শর্ত (School Admission Guidelines) সংশ্লিষ্ট ওয়েবসাইটে দেওয়া আছে।

  • শুধুমাত্র KVS ভর্তি ফর্ম পূরণ করলেই নিয়োগ হবে না। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল করে দেওয়া হবে। ফলে সমস্ত কিছু দেখেই ফিলআপ করতে হবে।
  • সমস্ত ফর্ম ভেরিফিকেশন করা হবে। ভুয়ো তথ্য কিংবা সার্টফিকেট থাকলে সঙ্গে সঙ্গে আবেদনপত্র বাতিল।
  • KV ক্লাস 1 এ ভর্তির জন্য রেজিস্ট্রেশন শুধুমাত্র অনলাইন মোডে করা হবে। অফলাইন মোডে অর্থাৎ স্কুলে গিয়ে আবেদন করতে পারবে না।
  • দুটি শিফট কেন্দ্রীয় বিদ্যালয়তে। পরে শিফট বদলের সুযোগ থাকে।
  • একটা মাত্র ফর্ম ফিলআপ করতে হবে একটা বাচ্চার জন্য।
  • সার্ভিস ক্যাটাগরিতে (ক্যাটাগরি 1, 2, 3, 4) ভর্তি হওয়া শিক্ষার্থীদের অভিভাবকদের সার্টিফিকেট অধ্যক্ষ নিজেই যাচাই করবেন।
  • অ্যাডমিশনের জন্য প্রথম ধাপে বেঁছে নেওয়া ছাত্রছাত্রীদের সমস্ত ডকুমেন্ট দেখা হবে।

এছাড়াও আরও কিছু শর্ত আছে। বিস্তারিত জেনেই ফর্ম তোলার কথা বলা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+