Kolkata Metro: শ্যামবাজার সহ একাধিক অন্তর্বর্তী স্টেশন থেকে চলবে মেট্রো! ভিড় সামলাতে বড় পদক্ষেপ
Kolkata Metro: উৎসবের ঢাকে কাঠি! ইতিমধ্যে শ্রীভুমি সহ একাধিক পুজো প্যান্ডেলের উদ্বোধন হয়ে গিয়েছে। রবিবার থেকেই পুজো হপিং শুরু করে দেবেন হুজুগে বাঙালি। বিপুল পরিমাণ এই ভিড় সামলাতে গোটা রাত ধরেই সমস্ত পরিবহণ ব্যবস্থা চালু থাকে। তা সে লোকাল ট্রেন হোক কিংবা সরকারি-বেসরকারি বাস পরিষেবা। সচল থাকে কলকাতার লাইফ লাইন কলকাতা মেট্রোও।
সারারাত পাওয়া যায় মেট্রো পরিষেবা (Kolkata Metro)। তাতেও অনেক সময় বিপুল মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় মেট্রো কর্তৃপক্ষকে। ইতিমধ্যে এই বছরের মেট্রো পরিষেবা কীভাবে চলবে তা জানিয়েছে। কিন্তু এবার পুজোয় মেট্রোর উপর আরও চাপ বাড়বে বলে আশঙ্কা।

বিশেষ করে পুজোর শেষ চারটে দিনে পরিস্থিতি আরও জটিল হতে পারে। আর তা ভেবেই ইতিমধ্যে একাধিক ব্যবস্থা মেট্রোর (Kolkata Metro) তরফে নেওয়া হয়েছে। বিশেষ করে ভিড় সামলাতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন এবার স্মার্ট কার্ডের উপর জোর দেওয়া। মেট্রো কর্তৃপক্ষ চাইছে ভিড় সামলানোর বড় একটা ব্যবস্থা হল স্মার্ট কার্ড।
একই সঙ্গে কিউআর কোড যুক্ত কাগজের টিকিটের উপর জোর দেওয়ার কথা বলা হচ্ছে। খোলা থাকবে অতিরিক্ত টিকিট কাউন্টার। পাশাপাশি নিরাপত্তার বিষয়টিতেও জোর দেওয়ার কথা বলা হচ্ছে। মেট্রোর (Kolkata Metro) সর্বত্র নিরাপত্তা আঁটসাঁট করা হচ্ছে। স্টেশন থেকে সর্বত্র জওয়ানের সংখ্যা বাড়ানো হবে। একই সঙ্গে নজরদারি বাড়ানোর কথাও বলা হয়েছে।
তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, পুজোর দিনগুলিতে ভিড় সামলাতে অন্তর্বর্তী স্টেশন থেকেও মেট্রো (Kolkata Metro) ছাড়া হবে। দক্ষিণেশ্বর কিংবা টালিগঞ্জ থেকে মেট্রো ছাড়ে। অন্যদিকে কবি সুভাষ থেকে মেট্রো ছাড়ে। কিন্তু এবার অন্তর্বর্তী স্টেশন থেকেও মেট্রো ছাড়বে। অর্থাৎ দক্ষিণেশ্বর এবং দমদমের পাশাপাশি শ্যামবাজার থেকে বেশ কিছু মেট্রো ছাড়বে।
একই ভাবে কবি সুভাষ ছাড়াও মহানায়ক উত্তর কুমার, গীতাঞ্জলি স্টেশন থেকেও মেট্রো (Kolkata Metro) চালানোর পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে আরও কয়েকটি অন্তর্বর্তী স্টেশন থেকেও মেট্রো চালানোর ভাবনাও মেট্রোর রয়েছে বলেই জানা যাচ্ছে। ভিড় সামাল দিতেই কার্যত নজিরবিহীন পদক্ষেপের পথে মেট্রো কর্তৃপক্ষ হাঁটতে চলছে বলে জানা যাচ্ছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications