Kendriya Vidyalaya Admission 2024: সন্তানকে কলকাতার কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করবেন? কীভাবে জানুন
Kendriya Vidyalaya Admission 2024: সবারই ইচ্ছা থাকে ছোট্ট সন্তানকে ভালো ভাবে বড় জায়গায় পড়াতে! অনেকক্ষেত্রেই ইংলিশ মিডিয়াম স্কুলগুলির অ্যাডমিশন ফি শুনেই পিছিয়ে আসতে বাধ্য হন অভিভাবকরা। এক্ষেত্রে বেশ অপশন কেন্দ্রিয় বিদ্যালয়। ক্লাস 1 এর অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
এজন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি (Kendriya Vidyalaya Admission 2024) দিয়েছে। রইল সমস্ত তথ্য-

Kendriya Vidyalaya Admission 2024: ওয়েবসাইটে মিলবে ফর্ম
ক্লাস 1 এর অ্যাডমিশন করতে চাইলে এখনই আবেদন করতে হবে। এজন্য Kendriya Vidyalaya এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। কিংবা এই লিঙ্কে - kvsonlineadmission.kvs.gov.in ক্লিক করেও এই বিষয়ে আবেদন জানানো যাবে। KVS ক্লাস 1 ভর্তির আবেদনপত্রও এই ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। তা ডাউনলোড করে আবেদন করতে হবে। সঙ্গে বেশ কিছু নথি জমা দিতে হবে।
বলে রাখা প্রয়োজন কলকাতা সহ দেশের একাধিক প্রান্তে কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে। 2024-25 শিক্ষাবর্ষের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। নার্সারি অর্থাৎ বাল ভাটিকা 1, বাল ভাটিকা 2 এবং বাল ভাটিকা 3 (KVS Class 1, Bal Vatika Admission 2024) পাশাপাশি ক্লাস 1-এ ভর্তি হওয়া যাবে। ১লা এপ্রিল সকাল ১০ টা থেকেই আবেদন করা যাবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ এপ্রিল সন্ধ্যা পাঁচ টা পর্যন্ত কিন্তু ছোট্ট সন্তানকে ভর্তির সুযোগ পাবেন।
Kendriya Vidyalaya Admission 2024: অনলাইন মোড সমস্ত ক্লাসে ভর্তি র জন্য?
কেন্দ্রীয় বিদ্যালয়ে ক্লাস ২ থেকে ক্লাস ১০ পর্যন্ত ভর্তি (KVS Class 2 - 10 Admission 2024) হওয়ার প্রক্রিয়া চলছে। এই সমস্ত শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে অফলাইন আবেদন (KVS Registration 2024) করা যাবে। ইচ্ছুক অভিভাবকরা কেন্দ্রীয় বিদ্যালয়ে গিয়ে ফর্ম আনতে পারবেন। আর সেই ফর্ম পূরণ করে এবনবগ ডকুমেন্ট দিয়ে তা জমা দিতে হবে। এক্ষেত্রে আবেদনের শেস তারিখ আগামী ১০ এপ্রিল, সন্ধ্যা ৪ টে পর্যন্ত। এক্ষেত্রে ক্লাসে শূন্যপদ থাকতে হবে।
Kendriya Vidyalaya Admission Form 2024: আবেদন ফর্ম কীভাবে পূরণ করবেন?
কেন্দ্রীয় বিদ্যালয় ক্লাস 1 এ ভর্তির জন্য অনলাইন আবেদন নিম্নলিখিত ধাপগুলির মাধ্যমে করা যেতে পারে। (KVS Class 1 Admission 2024)-
অ্যাডমিশনের জন্য ফর্ম ফিলআপ করতে এই লিঙ্কে kvsonlineadmission.kvs.gov ক্লিক করতে হবে। হোম পেজে অ্যাডমিশন রেজিস্ট্রেশনেক্লিক করতে হবে। সমস্ত তথ্য আপলোড করতে হবে। এখন প্রয়োজনীয় শংসাপত্র ব্যবহার করে লগইন করুন এবং ভর্তির ফর্ম পূরণ করুন। মাথায় রাখবেন সমস্ত প্রক্রিয়া শেষ হলে প্রিন্ট আউট করে রাখতে হবে আপলোড হওয়া তথ্যটি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications