Job Layoffs 2024: ১০০০ কর্মীর ওপর পড়ল কোপ, কেন ছেঁটে ফেললেন ইলন মাস্ক?
Job Layoffs 2024: ফের একবার নতুন করে কর্মী ছাঁটাই শুরু হয়েছে একাধিক সংস্থায়। গুগলের পর এবার খারাপ খবর শোনা যাচ্ছে ইলন মাস্কের সংস্থা X-এ। বিশ্ব জুড়ে ওই সংস্থার প্রায় ১০০০ কর্মীর চাকরি চলে গিয়েছে বলে সূত্রের খবর। অনলাইনে আপত্তিজনক কনটেন্ট নিয়ন্ত্রণ করার দায়িত্ব যাদের কাছে ছিল, সেই টিমের সদস্যদেরই চাকরি চলে গিয়েছে।
মনে করা হচ্ছে, ইলন মাস্ক সংস্থাটির মালিকানা নেওয়ার পর থেকে যেভাবে ঘৃণাসূচক কথাবার্তায় ভরে যাচ্ছিল কনটেন্ট, তার জন্যই কোপ পড়েছে ওই বিশেষ টিমের (Job Layoffs 2024) ওপর। সম্প্রতি eSafety Commission নামে অস্ট্রেলিয়ার এক সংস্থা এই বিষয়ে তথ্য প্রকাশ করেছে।

জানা যাচ্ছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে কনটেন্ট মডারেটর- সবার চাকরিতেই পড়েছে কোপ। জানা গিয়েছে, ২০২২-এর অক্টোবর থেকে ১২১৩ জন কর্মী এই সংস্থা ছেড়েছেন। এর মধ্যে ৮০ শতাংশ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন বলে জানা গিয়েছে।
এদিকে, বিশ্বের আরও এক প্রথম সারির তথ্য ও প্রযুক্তি সংস্থা গুগলেও খারাপ খবর। নতুন বছরের শুরুতেই কোপ পড়েছে ওই সংস্থাতেও। নতুন করে কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে গুগল। গুগলের ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, হার্ডওয়ার ও ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে শতাধিক কর্মীকে ছাঁটাই করা হচ্ছে। সংস্থার খরচ কমাতেই এই পদক্ষেপ করা হয়েছে। গত কয়েক বছরে এই সংস্থা থেকে চাকরি গিয়েছে অনেকেরই। এরই মধ্যে নতুন বছরের শুরু থেকেই ফের কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে।
বেশ কিছুদিন ধরেই একের পর এক কর্মী ইস্তফা দিয়েছেন সংস্থার বিভিন্ন পদ থেকে। রিপোর্ট বলছে, বিজ্ঞাপন বিভাগে আর্থিক লাভ তেমন হয়নি। এরই সঙ্গে কর্মীরা গণইস্তফা দেওয়ায় ধুঁকতে শুরু করেছে এক্স। অ্যাপল কিংবা ডিজনির মতো বড় সংস্থাও এক্স থেকে বিজ্ঞাপন সরানোর কথা জানিয়েছিল। ফলে চাপ বাড়ে কর্মীদের। সে কারণেই অনেকে সংস্থা ছেড়ে দেন।












Click it and Unblock the Notifications