ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে একাধিক নিয়োগ করবে staff selection commission
Govt Jobs : চাকরির বাজারে বড় খবর! ল্যাব অ্যাসিস্টেন্ট পদের জন্যে কর্মী নিয়োগ করবে ঝাড়খন্ড স্টাফ সিলেকশন কমিশন (JSSC)। jharkhand staff selection commission ইতিমধ্যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট কম্পারেটিভ পরীক্ষা (JLACE)-২০২৩ এর জন্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

৬৯০ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে
মোট ৬৯০ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। এই বিষয়ে ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ল্যাব অ্যাসিস্ট্যান্টের ফিজিক্স, ক্যামেস্ট্রি এবং বায়োলোজির ২৩০ থেকে ২৩০ টি শূন্যপদ রয়েছে বলে প্রকাশিত খবরে বলা হয়েছে। গত ৫ এপ্রিল থেকে এই পদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়। যা আগামী চার মে পর্যন্ত চলবে বলেই জানানো হয়েছে।

সুবর্ণ সুযোগ!!
যারা সরকারি চাকরি খুঁজছেন তাঁদের জন্যে এই সুবর্ণ সুযোগ। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে jharkhand staff selection commission-এর অফিসিয়াল ওয়েবসাইট jssc.nic.ইন-এ গিয়ে জানতে পারবেন। এছাড়াও নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়তে এই লিঙ্কে- https://jssc.nic.ইন/sites/default/files/JLACE-%202023.pdf - ক্লিক করতে বলা হয়েছে। বিস্তারিত জেনেই এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা-
এই শূন্যপদে আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিজ্ঞানে পড়াশুনা থাকতে হবে। এছাড়াও যে কোনও বিষয়ে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ স্নাতক হতে হবে।

বেতন সংক্রান্ত তথ্য
এই বিষয়ে বিস্তারিত ভাবে বলা হয়েছে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে। সেই মতো পে ম্যাট্রিক্স লেভেল ছয় অনুযায়ী বেছে নেওয়া যোগ্য প্রার্থীদের বেতন স্কেল হবে মাসে ৩৫ হাজার ৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত যেতে পারে বলে খবর।

বয়সের সময়সীমা-
ল্যাব সহকারী পদের জন্য সর্বনিম্ন ২১ বছর বয়স থেকে এই পদের জন্যে আবেদন করা যাবে। তবে সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্তও এই পদের জন্যে আবেদন করা যাবে। মহিলারা এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে। এছাড়াও আরও বেশ কিছু সুযোগ এবং সুবিধার কথা বলা হয়েছে। সমস্ত কিছু বিস্তারিত জেনেই এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications