Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

খড়গপুর, সাঁতরাগাছি সহ রেলের একাধিক জায়গাতে ব্যাপক নিয়োগ, নুন্যতম মাধ্যমিক পাশেই করুন আবেদন

ভারতীয় রেলে (Indian Railways) যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে আপনার জন্যে বড় খবর। ইতিমধ্যে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি (Indian Railways Recruitment 2021) প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী দক্ষিণ পূর্ব রেলওয়ের (Indian Railways

ভারতীয় রেলে (Indian Railways) যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে আপনার জন্যে বড় খবর। ইতিমধ্যে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি (Indian Railways Recruitment 2021) প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী দক্ষিণ পূর্ব রেলওয়ের (Indian Railways) বিভিন্ন বিভাগে এই নিয়োগ করা হবে।

অ্যাপ্রেন্টিস পদের জন্যে এই নিয়োগ করা হবে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে। ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনের আগে পুরো বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিন।

রেলের একাধিক বিভাগে এই নিয়োগ হচ্ছে

রেলের একাধিক বিভাগে এই নিয়োগ হচ্ছে

ভারতীয় রেলের একাধিক বিভাগে এই নিয়োগ হচ্ছে। অনলাইনের মাধ্যমে এই নিয়োগ হতে চলেছে। Indian Railways -এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। ওয়েবসাইটটি হল- rrcser.co.in। এছাড়াও যোগ্যতম প্রার্থীরা এই https://www.rrcser.co.in/- লিঙ্কে ক্লিক করেও এই (Indian Railways Recruitment 2021) পদের জন্যে আবেদন জানাতে পারবেন। তবে আবেদনের আগে ভালো করে বিজ্ঞপ্তিটি পড়ে নিন। রেলের দেওয়া বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে ক্লিক করতে হবে এই লিঙ্কে- https://appr-recruit.co.in/2021-22Aprt/Notification.পিডিএফ।

মোট ১৭৮৫টি শূন্যপদ

মোট ১৭৮৫টি শূন্যপদ

বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতীয় রেলের মোট ১৭৮৫টি শূন্যপদের জন্যে এই নিয়োগ হবে। তবে নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তবে মাথায় রাখতে হবে এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ ২০২১ সালের ১৪ ডিসেম্বর। এই সময়ের মধ্যেই আবেদন করতে হবে। এরপর করলে তা খারিজ হয়ে যাবে। শুধু তাই নয়, ডাউনলোড হওয়া তথ্যটি ভালো করে পড়ে নিয়েই আবেদন করুন।

গুরুত্বপূর্ণ তথ্য -

গুরুত্বপূর্ণ তথ্য -

অনলাইনের আবেদন করতে হবে। ১৫ নভেম্বর থেকে এই পদের জন্যে আবেদন শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ ১৪ ডিসেম্বর ২০২১।

শিক্ষাগত যোগ্যতা-

শিক্ষাগত যোগ্যতা-

এই পদের জন্যে রেলের তরফে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা। আবেদনকারী ব্যক্তিকে নুন্যতম ক্লাস ১০ পাশ করতেই হবে। দেশের যে কোনও অনুমোদন রয়েছে এমন বোর্ড থেকে পাশ করলেই হবে। তবে অবশ্যই ৫০ শতাংশ নম্বর পেতে হবে ক্লাস ১০ এর পরীক্ষাতে। একই সঙ্গে আবেদনকারীর ITI পাস সার্টিফিকেট থাকতে হবে আবেদনকারীর কাছে। এই সংক্রান্ত বিষয়ে আরও জানতে বিজ্ঞপ্তিটি দেখে নিন।

আবেদনের বয়স

আবেদনের বয়স

একাধিক পদের জন্যে ভারতীয় রেল নিয়োগ করবে। নির্দিষ্ট করে দেওয়া হয়েছে রেলের তরফে আবেদনকারীর বয়সসীমা। তবে রেলের এই আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছর নুন্যতম। তবে সর্বোচ্চ ২৪ বছর পর্যন্ত আবেদন করা যাবে। তবে আবেদনের জন্যে ১০০ টাকা চার্জ নেওয়া হবে।

কোন পদে কত নিয়োগ

কোন পদে কত নিয়োগ

একাধিক পদের জন্যে এই নিয়োগ করা হবে। দক্ষিণ পূর্ব রেলওয়ের বিভিন্ন বিভাগে এই নিয়োগ হবে। খড়গপুর ওয়ার্কশপে ৩৬০ শূন্যপদে নিয়ো হবে। ট্রেক মেশিন ওয়ার্কশপে ১২০টি শূন্যপদের জন্যে এই নিয়োগ হবে। ডিজেল লোকো রেড়/খড়গপুর ৫০টি শূন্যপদের জন্যে নিয়োগ করা হবে। ডিআরডি/ইলেকট্রিকাল/খড়গপুর ৪০টি শূন্যপদ। সাতরাগাছি ইলেকট্রিকাল লোকো রেড- ৩৬ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। এছাড়াও খড়গপুর, সহ আরও বেশ কয়েকটি জায়গার শূন্যপদের জন্যে নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ১৭৮৫। ফলে দেরি না করে এখনই আবেদন করে ফেলুন এই পদের জন্যে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+