'চিকেনস নেকে'র সামনে বাংলাদেশের বড় ছক! চ্যালেঞ্জ নিতে চান? অগ্নিবীর পদে ব্যাপক নিয়োগ করবে ভারতীয় সেনা
Indian Army Agniveer Jobs 2025: একদিকে বাংলাদেশের বাড়বাড়ন্ত অন্যদিকে চিন-পাকিস্তানের হুমকি! এর মধ্যেই 'চিকেন নেকে'র কাছে চিনা বেস তৈরির কথা শোনা যাচ্ছে। যা নিয়ে বাড়ছে চিন্তা। আর এই অবস্থায় দেশের জন্য কাজ করতে চান? ভালবাসেন চ্যালেঞ্জ নিতে। তাহলে বড় সুযোগ সামনে।
ভারতীয় সেনা (Indian Army) অগ্নিবীর (Agniveer) পদের জন্য নিয়োগ চলছে। নতুন করে ফের একবার সময় বাড়ানো হয়েছে। ফলে এখনও আবেদন করা যাবে। কীভাবে কোথায় আবেদন করবেন বিস্তারিত জেনেই আবেদন করতে হবে। ইতিমধ্যে ভারতীয় সেনার তরফে বিস্তারিত (Indian Army Agniveer Jobs 2025) জানানো হয়েছে।

IAF Agniveer Vayu Recruitment 2025: বাংলাদেশের সঙ্গে বাড়ছে টেনশন! এয়ারফোর্সে বিপুল নিয়োগ ভারতে
Indian Army Agniveer Jobs 2025: কীভাবে আবেদন জানুন
নয়া ঘোষণা অনুযায়ী আগামী ২৫ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। এই শূন্যপদে আবেদনের (Indian Army Agniveer Jobs 2025) ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এজন্য এই লিঙ্কে - joinindianarmy.nic.in আবেদন করতে বলা হয়েছে। সেখানে একটি ফর্ম ফিলআপ করতে হবে। আগে ভারতীয় সেনা অগ্নিবীর পদের জন্য আবেদন করার শেষ তারিখ ছিল ১০ এপ্রিল। কিন্তু ফের একবার সুযোগ দেওয়া হয়েছে।
Indian Army Agniveer Jobs 2025: শিক্ষাগত যোগ্যতা -
- অগ্নিবীর জেনারেল ডিউটির জন্য: প্রার্থীকে কমপক্ষে ৪৫% নম্বর সহ দশম শ্রেণী পাস করতে হবে। শুধু তাই নয়, প্রতিটি বিষয়ে কমপক্ষে ৩৩% নম্বর পেতে হবে। যাদের হালকা মোটরযানের (LMV) বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
- অগ্নিবীর টেকনিকাল ডিউটির জন্য- আবেদনকারীকে ক্লাস ১২ পাশ করতেই হবে।
- অগ্নিবীর ট্রেডসম্যানের জন্য: প্রতিটি বিষয়ে ন্যূনতম ৩৩% নম্বর সহ দশম শ্রেণী পাস হতে হবে আবেদনকারীকে।
Indian Army Agniveer Jobs 2025: যোগ্যতা -
ভারতীয় সেনের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী সর্বনিম্ন 17.5 বছর থেকে এই শূন্যপদের জন্য আবেদন (Indian Army Agniveer Jobs 2025) করতে বলা হয়েছে। সর্বোচ্চ ২১ বছর পদের জন্য এই নিয়োগ করা হবে। আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ে নিতে হবে।
Indian Army Agniveer Jobs 2025: কবে হবে পরীক্ষা
ভারতীয় সেনা অগ্নিবীর পদের জন্য নিয়োগ (Indian Army Agniveer Jobs 2025) করবে। পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা আগামী জুন মাসে নেওয়া হতে পারে। এই সংক্রান্ত আরও বিষয় জানতে ভারতীয় সেনার ওয়েবসাইট ভালো করে নজর রাখতে হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications