Indian Air Force Recruitment 2023: পশ্চিমবঙ্গের বায়ুসেনা ঘাঁটিতে শুরু হচ্ছে নিয়োগ! কীভাবে আবেদন জানুন
Indian Air Force Recruitment 2023: জীবনে চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন! দেশের জন্যে কিছু করতে চান। তাহলে ভারতীয় সেনায় যোগ দিতেই পারেন। ক্লাস ১২ পাশ করে যারা বসে রয়েছেন তাদের কাছে দারুণ সুযোগ। এয়ার ফোর্স ওয়াই গ্রুপে এয়ারম্যান পদে এই নিয়োগ করা হবে।
বারাকপুরের এয়ারফোর্স স্টেশনে ( Indian Air Force ) নিয়োগ সংক্রান্ত র্যালির আয়োজন করা হবে। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের ওই র্যালিতে ( Recruitment 2023) যোগ দিতে বলা হয়েছে।

- Indian Air Force Recruitment 2023: গুরুত্বপূর্ণ তারিখ
এয়ার ফোর্স ওয়াই গ্রুপে এয়ারম্যান পদে এই নিয়োগ করা হবে। আগামী ১২ থেকে ১৯ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের বারাকপুর বায়ুসেনা ঘাঁটিতে এই নিয়োগ সংক্রান্ত র্যালির আয়োজন করা হয়েছে। সেখানে ১২ থেকে ১৩ সেপ্টেম্বর গ্রুপ ওয়াই/ মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট। সেপ্টেম্বর ১৫ থেকে ১৬ তারিখ গ্রুপ ওয়াই/মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, সেপ্টেম্বর ১৮ থেকে ১৯ সেপ্টেম্বর গ্রুপ Y/মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (যাদের ফার্মেসিতে ডিপ্লোমা/বিএসসি ডিগ্রি আছে)
- Indian Air Force Recruitment 2023: শিক্ষাগত যোগ্যতা
এই বিষয়ে ভারতীয় বায়ুসেনার তরফে বিস্তারিত ভাবে বলা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীকে নুন্যতম ক্লাস ১২ পাশ করতেই হবে। এছাড়াও ফিজিক্সা, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংরেজিতে ৫০ শতাংশ নম্বর পেতেই হবে। অথবা দুই বছরের বৃত্তিমূলক কোর্স সহ পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান এবং ইংরেজি বিষয়ে ন্যূনতম ৫০% নম্বর সহ দ্বাদশ পাস করতেই হবে আবেদনকারীকে।
এছাড়াও ফার্মাসিতে যারা ডিপ্লোমা কিংবা বিএএসসি পাশ করেছেন তারাও এই পদের জন্যে আবেদন করতে পারবেন। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।
- Indian Air Force Recruitment 2023: কীভাবে নিয়োগ
ফিজিক্যাল টেস্টে পাশ করলে লিখিত পরীক্ষার জন্যে ডাকা হবে। সেখানে অবজেকটিভ একাধিক প্রশ্ন থাকবে। ইংরেজি এবং হিন্দিতে প্রশ্ন হবে। এছাড়াও পরীক্ষার উত্তর ওএমআর শিটে লিখে দিতে হবে।
এমনটাই জানা যাচ্ছে। অন্যদিকে ৪৫ মিনিটের পরীক্ষা লিখিত হবে।
- Indian Air Force Recruitment 2023: দেখুন বিজ্ঞপ্তি
র্যালিতে যোগ দেওয়ার আগে ভালো ভাবে বায়ুসেনার তরফে দেওয়া বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে Indian Air Force Recruitment 2023 ক্লিক করতে হবে। এছাড়াও এই লিঙ্কে - Indian Air Force Recruitment ক্লিক করেও বিস্তারিত জেনে নেওয়া যাবে। বিস্তারিত জেনেই এই নিয়োগ র্যালিতে যোগ দেওয়ার কথা বলা হয়েছে।












Click it and Unblock the Notifications