IFFCO Recruitment 2025: চাকরি ব্যাপক সুযোগ, দেশের পাশাপাশি কলকাতাতেও হবে পরীক্ষা! পড়ুন আরও
IFFCO Recruitment 2025: ভালো চাকরির খোঁজ করছেন? তাও আবার কলকাতাতে। দারুণ সুযোগ হাতের মুঠোয়। ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কো-অপারেটিভ লিমিটেড (Indian Farmers Fertiliser Cooperative-(IFFCO) এগ্রিকালচার গ্র্যাজুয়েট ট্রেনি (AGT) পদে ব্যাপক নিয়োগ ( job at Indian Farmers Fertiliser Cooperative) করবে।
ইতিমধ্যে Indian Farmers Fertiliser Cooperative এর তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন জেনে নিন। পুরুষ এবং মহিলা উভয়ই এই শূন্যপদের জন্য আবেদন (IFFCO Recruitment 2025) করতে পারবেন।

IFFCO Recruitment 2025: কোথায় আবেদন
ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কো-অপারেটিভ লিমিটেড (IFFCO) একাধিক শূন্যপদের জন্য নিয়োগ (IFFCO Recruitment 2025) করবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। এজন্য IFFCO র অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে বলা হয়েছে। কিংবা এই লিঙ্কে - agt.iffco.in ক্লিক করে এই শূন্যপদের জন্য আবেদন করতে বলা হয়েছে। আগামী ১৫ মার্চ পর্যন্ত এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। যোগ্য এবং ইচ্ছুকদের দ্রুত এই শূন্যপদের জন্য আবেদন করতে বলা হয়েছে।
IFFCO Recruitment 2025: শিক্ষাগত যোগ্যতা
এই শূন্যপদে (IFFCO Recruitment 2025) আবেদন করতে হলে প্রার্থীদের স্বীকৃত রয়েছে এমন যে কোনও বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে কৃষি বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। এর পাশাপাশি প্রার্থীদের বিএসসিতে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এই সমস্ত বিষয়ে আরও জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে। IFFCO র অফিশিয়াল ওয়েবসাইটেই এই বিষয়ে আপডেট আছে।
IFFCO Recruitment 2025: বয়স সংক্রান্ত তথ্য
এই শূন্যপদে (IFFCO Recruitment 2025) আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স কখনই ৩০ বছরের বেশি হওয়া চলবে না।
IFFCO Recruitment 2025: কীভাবে নিয়োগ
IFFCO AGT পদে চাকরি পেতে আবেদনকারীকে একাধিক (IFFCO Recruitment 2025) ধাপ পেরতে হবে। প্রথমেই কম্পিউটার বেসড অনলাইন টেস্ট এবং মেডিক্যাল পরীক্ষা দিতে হবে। আহমেদাবাদ, বেঙ্গালুরু, দিল্লি, কলকাতা, চেন্নাই, লখনউ, নাগপুর, গুয়াহাটি, পাটনা, রায়পুর, সুরাট, বারাণসী, চণ্ডীগড়, দেরাদুন, পুনে, হায়দ্রাবাদ, বিজয়ওয়াড়া, কোচিন, যোধপুর, জম্মু, সিমলা, ভোপাল, জবলপুর সহ সারা দেশের বিভিন্ন শহরে অনলাইন পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এই বিষয়ে সমস্ত খুঁটিনাটি তথ্য বিস্তারিত জেনেই এই শূন্যপদের (IFFCO Recruitment 2025) জন্য আবেদন করতে বল হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications