মোস্ট ওয়ান্টেড রানাকে আমেরিকা থেকে উড়িয়ে এনেছে NIA! কীভাবে এই সংস্থায় চাকরি পাবেন? অফিসার হতে কী যোগ্যতা?
NIA Job: 26/11 এর ভয়াবহ মুম্বই হামলার মাস্টারমাইন্ড তাহাবুর রানাকে (Tahawwur Rana) আমেরিকা থেকে উড়িয়ে নিয়ে এসেছে এনআইএ (NIA)। আগামী ১৮ দিন ভারতীয় এই গোয়েন্দা সংস্থার হেফাজতেই থাকবেন লস্করের অন্যতম 'সক্রিয় এই জঙ্গি' নেতা। মুম্বই হামলা থেকে শুরু করে লস্করের একাধিক গোপন তাঁকে জেরা করে উঠে আসবে বলে মনে করা হচ্ছে। দেশের অন্যতম তাবড় তাবড় NIA আধিকারিকরা রানাকে জেরা করবেন।
কিন্তু জানেন কীভাবে একজন NIA অফিসার তৈরি হন? কীভাবে দেশের এই প্রেস্টিজিয়াস সংস্থায় চাকরি পাওয়া যায়? কী যোগ্যতাই বা প্রয়োজন হয়? NIA নিয়ে সমস্ত খুঁটিনাটি (Job) তথ্য রইল এই প্রতিবেদনে-

NIA Job: এনআইতে' চাকরি কীভাবে পাবেন?
NIA-তে অফিসার হওয়া খুব একটা সহজ নয়। আবেদনকারীকে SSC CGL পরীক্ষা এবং UPSC পরীক্ষা দিতে হবে।
যদি আপনি SSC CGL (Combined Graduate Level) পরীক্ষায় পাশ করেন তাহলে সাব ইনস্পেকটর (SI) পদের জন্য যোগ্য হবেন। যদি আপনি UPSC এর মাধ্যমে IPS কিংবা IRS এর মতো পদ বেছে নেন তাহলে NIA এর একজন অফিশিয়াল আধিকারিক হিসাবে কাজের সুযোগ পাবেন। এছাড়াও, যদি আপনি ইতিমধ্যেই কোনও আইন প্রয়োগকারী সংস্থায় কর্মরত থাকেন, তাহলেও আপনি স্থানান্তর বা আবেদনের মাধ্যমে NIA-তে যোগদান করতে পারেন।
NIA Job: CGL পরীক্ষার প্রক্রিয়া -
SSC CGL পরীক্ষা চার ধাপে (Tier 1, 2, 3 এবং 4) হয়। সমস্ত পর্যায়ে পাশ করার পর ফিজিক্যাল টেস্ট দিতে হবে। এরপর ইন্টারভিউ। এর পরে প্রার্থীকে বিশেষ ট্রেনিং দেওয়া হবে। এরপরেই NIA-তে নিয়োগ করা হবে।
NIA Job: বেতন কত হবে?
NIA এর একাধিক পদ আছে। পদ অনুযায়ী বেতন আলাদা আলাদা হয়। একজন সাব ইন্সপেক্টর শুরুতেই প্রতি মাসে প্রায় ৫৬,১০০ টাকা বেতন পান। যার মধ্যে অন্যান্য ভাতাও যুক্ত আছে। উচ্চ পদে এই বেতন আরও বেশি হতে পারে।
এবিপি নিউজের খবর অনুযায়ী, জাতীয় তদন্ত সংস্থা NIA কেন্দ্রীয় সরকারের একটি হাই প্রোফাইল একটি তদন্তকারী সংস্থা, যা ২০০৯ সালে ২৬/১১ মুম্বাই হামলার পর তৈরি হয়। দেশের একাধিক গুরুত্বপূর্ণ তদন্তের ভার আছে এই সংস্থার হাতে। বিভিন্ন সময়েম এই সংস্থা নিয়োগ (NIA Job) করে। ওয়েবসাইট ফলো রাখতে হবে এজন্য।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি












Click it and Unblock the Notifications