West Bengal TET Exam 2023: কীভাবে টেটে'র অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন? সমস্যা এড়াতে বড় বার্তা ব্রাত্যের
West Bengal TET Exam 2023: বছর শেষে 'সুপার সানডে'! একদিকে ব্রিগেডে 'লক্ষ কণ্ঠে গীতাপাঠে'র অনুষ্ঠান। আর তাতে যোগ দেবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিনই আবার রাজ্যে টেট পরীক্ষা। কয়েক হাজার পরীক্ষার্থী সামিল হবেন পরীক্ষায়। একই দিনে শহরে দুটি বড় ইভেন্ট। এই অবস্থায় সুষ্ট ভাবে টেট পরীক্ষা হবে তো?
তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও প্রধানমন্ত্রীর সফরের জন্য সমস্যা হবে না প্রাথমিক টেট (West Bengal TET Exam 2023) আয়োজনে। এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, শান্তিপূর্ণ এবং সুষ্ট ভাবে টেট (West Bengal TET Exam 2023) করতে পর্ষদ প্রস্তুত। এমনকি কলকাতা সহ জেলা প্রশাসনকেও সেই মতো নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যোগাযোগ রেখে চলা হচ্ছে। অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, সমস্ত অবস্থা দেখা হচ্ছে। এমনকি পুলিশ এবং পরিবহণ ব্যবস্থা সবই তৈরি। তবে কলকাতায় পাঁচটি পরীক্ষা কেন্দ্র রয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা মাত্র ২১০০ বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি।
শুধু তাই নয়, তার কথায়, পরীক্ষার্থীদের কাল সাড়ে ৯টায় রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে। তখন ব্রিগেডে গীতাপাঠে অংশগ্রহণকারীরা আসবেন না বলেই মনে করা হচ্ছে। কারন সেই অনুষ্ঠান অনেক পরে। ফলে সেদিন পরীক্ষার্থীদের খুব একটা সমস্যা হবে না বলেই মনে করছে পর্ষদ। অন্যদিকে গাড়িগুলিতে 'টেট পরীক্ষার্থী' স্টিকার লাগানো থাকলে পুলিশ সেই গাড়িগুলি ছেড়ে দেবে। গীতাপাঠে অংশগ্রহণকারীরাও সবরকম ভাবে টেট (West Bengal TET Exam 2023) পরীক্ষার্থীদের সাহায্য যাতে করে সেই আবেদনও জানানো হয়েছে।
বলে রাখা প্রয়োজন, আগামী ১০ ডিসেম্বর রাজ্যে টেt পরীক্ষা (West Bengal TET Exam 2023) হওয়ার কথা ছিল। কিন্তু হঠাত করেই পরীক্ষার দিন পিছিয়ে দেওয়া হয়। করা হয় ২৪ ডিসেম্বর। সেদিনে ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠে'র অনুষ্ঠান আছে। আর এই অনুষ্ঠান ঘিরে কয়েক মাস ঘিরেই চলছে প্রস্তুতি। এমন একটি দিনে পরীক্ষা করা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। এমনকি এই বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলাও হয়েছে।
West Bengal TET Exam 2023: কীভাবে পাবে অ্যাডমিট কার্ড-
অন্যদিকে পরীক্ষার্থীরা কীভাবে অ্যাডমিট কার্ড পাবে সে বিষয়ে বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে। আর সেই নির্দেশ মতো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে অনলাইনে। পর্ষদের ওয়েবসাইটে নির্দিষ্ট লিঙ্ক রয়েছে। আর তাতে ক্লিক করে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
WBBPE অ্যাডমিট কার্ড 2023 ডাউনলোড লিঙ্ক
তবে ডাউনলোডের আগে রেজিস্ট্রেশন নম্বর এবং জন্মের তারিখ দিতে হবে। ইতিমধ্যে অ্যাডমিট কার্ড আপলোড করা হয়েছে সংস্লিষ্ট পর্ষদের ওয়েবসাইটে। ১৫ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। এই নির্দিষ্ট সময়সীমার পর আর অ্যাডমিট কার্ড পাওয়ার সুযোগ নেই বলেই জানানো হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications