Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Yoggyashree Scheme 2024: বিনামূল্যে প্রশিক্ষণ, সরকারি দফতরে ইন্টার্নের সুবিধাও! কীভাবে আবেদন

Yoggyashree Scheme 2024: বাংলার ছাত্রছাত্রীদের জন্যে বড় খবর। আজ সোমবার নয়া প্রকল্প যোগ্যশ্রী (Yoggyashree Scheme) এর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নয়া এই প্রকল্পে বাংলার ছাত্রছাত্রীরা বিভিন্ন ভাবে উপকৃত হবেন।

বিশেষ করে এসসি, এসটি ছাত্রছাত্রীদের জন্যে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ (Yoggyashree Scheme 2024) দেওয়তা হবে। এমনটাই এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সরকারি দফতরে প্রশিক্ষণের বিষয়ে বড় বার্তা দেওয়া হয়েছে।

Yoggyashree Scheme 2024

Yoggyashree Scheme 2024: 'যোগ্যশ্রী' প্রকল্প কী?

ইতিমধ্যে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার মধ্যে গুরুত্বপূর্ণ কন্যাশ্রী, যুবশ্রী তো রয়েছেই। এবার বছরের শুরুতেই নয়া প্রকল্পের (Yoggyashree Scheme 2024) ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। নাম যোগ্যশ্রী (Yoggyashree Scheme)।

অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের তরফে নয়া এও প্রকল্পের ঘোষণা করা হয়েছে। নয়া এই প্রকল্পের মাধ্যমে সরকারি চাকরির প্রবেশিকার প্রস্তুতি দেওয়া হবে। পাশাপাশি JEE, NEET ও WBJEE পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। আর তা সবটাই বিনামূল্যে দেওয়া হবে বলে এই প্রকল্পের আওতায়।

Yoggyashree Scheme 2024: কারা সুবিধা পাবেন

রাজ্যের তপশিলি জাতি এবং আদিবাসী ছাত্র ছাত্রীরা এই প্রকল্পের আওতায় সুবিধা নিতে পারবেন। এজন্যে অনলাইনের মাধ্যমে (Yoggyashree Scheme 2024) আবেদন করতে পারা যাবে। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে ৫০ টি কেন্দ্রে এই প্রশিক্ষণ চলবে। ৩০০ ঘন্টা এবং ৬ মাসব্যাপি সংযুক্ত কোর্সের ব্যবস্থা করা হয়েছে।

Yoggyashree Scheme 2024: কীভাবে আবেদন

আগামী ফেব্রুয়ারি থেকেই এই প্রশিক্ষণ (Yoggyashree Scheme 2024) নেওয়ার জন্যে আবেদন করা যাবে। এজন্যে এই লিঙ্কে - https://www.wbbcdev.gov.in/ - ক্লিক করতে বলা হয়েছে। সরকারের আশা অন্যান্য স্কিমের মতোই নয়া এই স্কিমও মানুষের কাজে আসবে। এবং উপকৃত হবেন।

Yoggyashree Scheme 2024: ইন্টার্নের সুবিধা

অন্যদিকে 'স্টুডেন্টস ইন্টার্নশিপ স্কিম' আজ সোমবার থেকেই চালু করা হয়েছে এদিন। এই স্কিমে ২৫০০ রাজ্যের ছাত্র-ছাত্রীদের সুযোগ দেওয়া হবে। সরকারি বিভিন্ন দফতর এবং সংস্থায় কাজ শেখার সুযোগ পাবেন। আর তা ইন্টার্নশিপের মাধ্যমে করানো হবে। এক্ষেত্রে ১০ হাজার করে স্টাইপেন্ড হিসাবেও (Yoggyashree Scheme 2024) দেওয়া হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+