Kolkata High Court: 'বহু প্রার্থী অপেক্ষা করে আছেন', শূন্যপদ পূরণ করার নির্দেশ প্রধান বিচারপতির
Kolkata High Court: পিএসসির (PSC) সব শূন্য পদ পূরণ করার প্রক্রিয়া শুরু করতে নির্দেশ প্রধান বিচারপতির। আজ মঙ্গলবার এই সংক্রান্ত একটি মামলার শুনানি হয় প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (TS Sivagnanam) এর ডিভিশন বেঞ্চে। সেই মামলার শুনানিতেই আজ মঙ্গলবার রাজ্যকে এহেন নির্দেশ কলকাতা হাইকোর্টের।
শুধু তাই নয়, মামলার শুনানিতে (Kolkata High Court) প্রধান বিচারপতির মন্তব্য, গোটা রাজ্যে বহু প্রার্থীরা অপেক্ষা করে আছেন এই নিয়োগের জন্য। তবে নিয়োগ যাতে স্বচ্ছ নয় তা এদিন রাজ্যকে স্মরণ করিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বর্তমান পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের এহেন পর্যবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

মামলার শুনানিতে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (TS Sivagnanam) এর ডিভিশন বেঞ্চ আরও বলেন, চেয়ারম্যান ও বাকি সদস্যদের উদ্দেশ্য হবে এমন কাজ করা যাতে নিয়োগ স্বচ্ছ হয়। পাবলিক সার্ভিস কমিশনের প্রতি সাধারণ মানুষের আস্থা থাকে তাও এদিন রাজ্যকে মনে করিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই সংক্রান্ত রিপোর্ট পেশ করতে নির্দেশ রাজ্যেকে।
মামলাকারীর (Kolkata High Court) আইনজীবী শামীম আহমেদ এদিন জানান, নিয়োগ করার আগে বিজ্ঞাপন দিতে হবে। স্বচ্ছতা আনতে হবে। যদিও এক্ষেত্রে প্রধান বিচারপতির প্রশ্ন, কেন সন্দেহ করছেন? এই প্রসঙ্গে শামিমের যুক্তি এর আগে এমন হয়েছে। নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। আর সেই প্রসঙ্গ টেনে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, আইন অনুযায়ী যাতে কাজ হয়ে সেটাই করা হবে।
তবে সন্দেহের উপর ভিত্তি করে কিছু নির্দেশ যে কলকাতা হাইকোর্ট দিতে পারে না তা মামলাকারীর আইনজীবীকে জানান প্রধান বিচারপতির বেঞ্চ। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের পর্যবেক্ষণ, এটা সাংবিধানিক অফিস। তবে নিয়োগের ক্ষেত্রে কোনও বাঁধা নেই এবং দীর্ঘ শুনানি শেষে শূন্যপথ দ্রুত পূরণ করার প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
বলে রাখা প্রয়োজন, পাবলিক সার্ভিস কমিশনে চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগের জন্য মামলা হয়। মামলায় গত শুনানির দিন চেয়ারম্যানের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলে বেঞ্চ। তবে এদিন এই সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্য জানায়, পিএসসি'তে চ্যেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। এরপরেই এই নির্দেশ। আগামী ৯ মার্চ ফের এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে। এমনটাই কলকাতা হাইকোর্ট সূত্রে খবর।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications