সুখবর! ৫০ হাজার কর্মী নিয়োগের ঘোষণা এই সংস্থার, কোন জায়গায় মিলবে সুযোগ? জানুন বিস্তারিত

ভারতে নিজেদের কর্মী সংখ্যা আরও বড় করার পরিকল্পনা করছে আন্তর্জাতিক পেশাদার পরিষেবা সংস্থা ডেলয়েট (Deloitte)। সংস্থাটির দক্ষিণ এশিয়ার সিইও রোমাল শেট্টি (South Asia CEO Romal Shetty) জানিয়েছেন যে, আগামী দিনে ভারতে প্রায় ৫০ হাজার নতুন কর্মী নিয়োগ করা হবে। সেই সঙ্গে সম্প্রসারণের সম্ভাব্য কেন্দ্র হিসেবে ম্যাঙ্গালোর (Mangaluru) শহরকে গুরুত্ব সহকারে ভাবা হচ্ছে। আর এই ঘোষণার মাধ্যমে আবারও দেশের টিয়ার-টু (Tier II) শহরগুলির গুরুত্ব উঠে এসেছে।

মাঙ্গলুরুতে আয়োজিত 'TiEcon Mangaluru 2026' অনুষ্ঠানে এই কথাই বলেছেন রোমাল শেট্টি। TiEcon-এর প্রেসিডেন্ট এবং 99Games ও Robosoft-এর প্রতিষ্ঠাতা রোহিত ভাটের সঙ্গে কথোপকথনে তিনি জানিয়েছেন যে, বর্তমানে ভারতে ডেলয়েটের কর্মী সংখ্যা প্রায় ১ লক্ষ ৪০ হাজার। অর্থাৎ, গোটা বিশ্বের ডেলয়েট কর্মীদের মধ্যে প্রতি চার জনে এক জনই ভারতীয় অথবা ভারতে কর্মরত।

রোমাল শেট্টির কথায়, "ম্যাঙ্গালোরে দক্ষ কর্মীর কোনও অভাব নেই। এখানে ডেলয়েট আসবেই, শুধু সময়ের অপেক্ষা।" তাঁর এই মন্তব্যে স্পষ্ট যে, ভবিষ্যতে ডেলয়েটের নতুন অফিস অথবা অপারেশন সেন্টারের জন্য ম্যাঙ্গালোর বড় সম্ভাবনাময় একটি জায়গা।

তিনি আরও জানিয়েছেন যে, বিশ্বজুড়ে গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার অথবা GCC (Global Capability Centre)-এর ক্ষেত্রে ভারত এখন শীর্ষে রয়েছে। বিশ্বের মোট GCC-এর প্রায় ৫০ শতাংশই রয়েছে ভারতে। তবে শুধুমাত্র বড় শহর নয়, আগামী দিনে টিয়ার-টু এবং টিয়ার-থ্রি শহরগুলিতেও এই সম্প্রসারণ ছড়িয়ে পড়বে বলেই মত তাঁর।

ডেলয়েটের সিইও দেশে 'ডিজিটাল ইকোনমিক জোন' তৈরি করার প্রস্তাব দিয়েছেন। যেখানে একসঙ্গে থাকবে GCC, জিপিইউ (GPU)-ভিত্তিক ডেটা সেন্টার, স্টার্টআপ এবং শিক্ষা প্রতিষ্ঠান। তাঁর মতে, বর্তমানে একটি GCC চালু করার জন্য ছ'মাস পর্যন্ত সময় লেগে যায়। অথচ কাজটা দুই সপ্তাহের মধ্যেই হওয়া উচিত। এজন্য প্রশাসনিক জটিলতা কমানোর উপর জোর দিয়েছেন তিনি।

তবে, পরিকাঠামোগত সমস্যার কথাও তুলে ধরেন রোমাল শেট্টি। বিশেষ করে ডেটা সেন্টারের জন্য বিদ্যুৎ এবং জলের জোগান একটি বড় চ্যালেঞ্জ। তবুও তাঁর মতে, ম্যাঙ্গালোরের মতো শহরে দক্ষ কর্মী, জমি এবং পরিকাঠামোর ভালো ভিত্তি রয়েছে।

আমেরিকার উদাহরণ টেনে তিনি বলেছেন যে, বিশ্ববিদ্যালয়, কর্পোরেট সংস্থা এবং সরকারের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজন। তবেই শক্তিশালী একটি ইকোসিস্টেম তৈরি করা সম্ভব।

উদ্ভাবনের প্রসঙ্গে শেট্টির স্পষ্ট বার্তা যে, "ভারতের জন্য নতুনভাবে ভাবতে হবে। গবেষণা এবং উন্নয়নে বিনিয়োগ না করলে ভবিষ্যৎ বৃদ্ধি অসম্পূর্ণ থেকে যাবে।" তাঁর মতে, দেশের প্রকৃত অগ্রগতি তখনই হবে, যখন অন্তত ২০০টির বেশি শহর সমানভাবে উন্নতির পথে হাঁটবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+