সারা দেশে ২০২২-এ ফ্রেশারদের সুযোগ বৃদ্ধি! ছোট শহরে চাকরি বাড়বে প্রায় অর্ধেক, রিপোর্ট সমীক্ষায়
করোনা মহামারীর ধাক্কা সামলে দেশে অর্থনীতির চাকা গড়াতে শুরু করেছে। এক ডিজিট্যাল রিক্রুটমেন্ট প্ল্যাটফর্মের দেওয়া তথ্য অনুযায়ী এবার নিয়োগ (recruitment) বৃদ্ধি পেতে পারে ৩১ শতাংশের মতো। সমীক্ষা অনুসারে গতবছর নিয়োগে
করোনা মহামারীর ধাক্কা সামলে দেশে অর্থনীতির চাকা গড়াতে শুরু করেছে। এক ডিজিট্যাল রিক্রুটমেন্ট প্ল্যাটফর্মের দেওয়া তথ্য অনুযায়ী এবার নিয়োগ (recruitment) বৃদ্ধি পেতে পারে ৩১ শতাংশের মতো। সমীক্ষা অনুসারে গতবছর নিয়োগের বৃদ্ধি হয়েছিল ২৭ শতাংশের আশপাশে।

ফ্রেশারদের জন্য চাকরি বাড়বে
কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ অর্থাৎ সিআইআই এবং এক বেসরকারি সংস্থার করা সমীক্ষায় দাবি করা হয়েছে ২০২২-এ অটোমোবাইল, তথ্যপ্রযুক্তি, তথ্যপ্রযুক্তি সমর্থিত বিভিন্ন ক্ষেত্র এবং ইন্টারনেট সংক্রান্ত বিষয়য়ে নিয়োগের বৃদ্ধি দেখা যাবে। এবছরে ফ্রেশাররা বেশি চাকরি পাবেন। তাঁরাই প্রায় ৫৬ শতাংশ চাকরি পেতে পারেন। ফ্রেশারদের পরেই এক থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন পেশাদারদের চাহিদা বেশি থাকার সম্ভাবনা।

ছোট শহরে ৪৭% চাকরি
সমীক্ষায় দাবি করা হয়েছে, এবছরে ছোট শহরগুলিতে ৪৭ শতাংশ নতুন চাকরির সুযোগ তৈরি হবে। সেক্ষেত্রে দেশের মেট্রো শহরগুলি, দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু এই তালিকায় পড়ছে না। অভিজ্ঞতা, লিঙ্গ, কাজের ধরণ, দক্ষতার ভিত্তিতে তৈরি করা এই সমীক্ষায় বলা হয়েছে শ্রমশক্তিরও উন্নয়ন ঘটবে এবছরে।

বিভিন্ন ক্ষেত্রে সমীক্ষা
মোটরগাড়ি, বিএফএসআই (ব্যাঙ্কিং, আর্থিক পরিষেবা, বিমা), গ্লোবাল ইন-হাউজ সেন্টার, ভারী ইঞ্জিনিয়ারিং, উৎপাদন, তথ্যপ্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস এবং ইন্টারনেট সংক্রান্ত বিষয়ে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে কিংবা কী হতে পারে তা নিয়ে সমীক্ষা চালানো হয়েছিল। দুই শতাধিক বড় প্রতিষ্ঠানে এই সমীক্ষা চালানোর কথা জানানো হয়েছে।

স্টার্ট আপে বেতন বৃদ্ধি
এবার স্টার্ট আপ সংস্থাগুলিতে ভাল বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সমীক্ষায় বলা হয়েছে এবার স্টার্টআপ সংস্থাগুলিতে গত ৪-৫ বছরের তুলনায় ভাল বেতন বৃদ্ধি হতে পারে। এই বেতন বৃদ্ধির পরিমাণ গতে পারে ১২ থেকে ১৫ শতাংশের মতো। পাশাপাশি বিভিন্ন সংস্থায় কর্মরতদেরও ভাল বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অভিজ্ঞদের ধরে রাখতেই এই পরিস্থিতি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications