Free Coaching Scheme: বিনামূল্যে JEE-NEET কোচিং! বিশেষ ক্যাম্প হাওড়ায়
Free Coaching Scheme: উচ্চ শিক্ষায় ছাত্রছাত্রীদের জন্য খোলা হল বিশেষ কোচিং ক্যাম্প। একেবারে বিনামূল্যে এই ক্যাম্পে কোচিং দেওয়া হবে। বিধায়ক কল্যাণ ঘোষের উদ্যোগে বিশেষ এই কোচিং ক্যাম্প খোলা হয়েছে। বহু মেধাবী ছাত্র-ছাত্রী আছে। যারা খুব কষ্ট করে পড়াশোনা করছেন।
উচ্চ শিক্ষার জন্যে কোচিং করতে পারেন না। আর তাঁদের কথা ভেবেই বিশেষ এই কোচিং ক্যাম্প (Free Coaching Scheme) খোলা হয়েছে। জানা গিয়েছে, JEE & NEET কোচিং দেওয়া হবে এই ক্যাম্পে। তাও আবার একেবারে বিনামূল্যে।

"আগামীর অভিষেক-৩" বিধায়ক কল্যাণ ঘোষের উদ্যোগে এই ক্যাম্প শুরু হল আজ শনিবার থেকেই। এদিন দুপুরে বালির রানী কুঠি হলে বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেখানেই এই ক্যাম্পের উদ্বোধন হল এদিন। বিধায়ক কল্যাণ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ডের (Student Creadit card) ব্যবস্থা করেছেন।
তাতে বহু ছাত্রছাত্রী উপকৃত হচ্ছেন। মুখ্যমন্ত্রীর স্বপ্নকে সফল করতে আমরা ডোমজুড় বিধানসভা কেন্দ্র এলাকায় 'টিম ডোমজুড়ে'র তরফ থেকে ছাত্রছাত্রীদের জন্যেও কিছু করতে চাই। বিশেষ করে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে এবং বাংলার মেধাবী যুবক-যুবতীদের আরও চাকুরিমুখী করতে উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে এই ফ্রি কোচিং ক্যাম্পের (Free Coaching Scheme) ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন এলাকার তৃণমূল ওই বিধায়ক।
তবে এখন করা হচ্ছে, তেমন কিছু নয়। ২০২১ সাল থেকেই মেধাবী ছাত্র-ছাত্রীদের ফ্রি কোচিং ক্যাম্প (Free Coaching Scheme) চালু করা হয়েছে বলে জানান বিধায়ক কল্যাণ ঘোষ। আর এই ফ্রি কোচিং ক্যাম্পে পড়াশোনা করে থেকে অনেক ছাত্রছাত্রী ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারিতে সুযোগ পেয়েছেন।

অনেক ছাত্রছাত্রী সরকারি চাকরি পেয়েছেন বলেও জানান তিনি। আজ থেকে আমাদের আগামীর অভিষেক-৩ কর্মসূচির সূচনা হয়েছে। আর সেই লক্ষ্য নিয়েই এবার ফ্রি'তে JEE & NEET কোচিং (Free Coaching Scheme) দেওয়া হবে এই ক্যাম্পে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications