করোনার আতঙ্ক কাটিয়ে অফিস থেকে কাজ, প্রায় ২ লক্ষ নিয়োগের পরিকল্পনা বহুজাতিক সংস্থাগুলির
করোনার আতঙ্ক কাটিয়ে অফিস থেকে কাজ, প্রায় ২ লক্ষ নিয়োগের পরিকল্পনা বহুজাতিক সংস্থাগুলির
সারা দেশে করোনার আতঙ্ক আপাতত নেই। বেশিরভাগ বেসরকারি সংস্থা এখন অফিস থেকে কাজের পরিকল্পনা করছে। অন্যদিকে বিভিন্ন বহুজাতিক সংস্থায় মহামারী পরবর্তী সময়ে নিয়োগও বৃদ্ধি পেয়েছে। বহুজাতিক সংস্থাগুলি ভারতে তাদের ইউনিট সংখ্যা বাড়ানোরও পরিকল্পনা করছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ২০২২-র এর কিংবা চলতি অর্থবর্ষের শেষের মধ্যে দেশে প্রায় ২ লক্ষ কর্মী নিয়োগে প্রস্তুতি নিচ্ছে বহুজাতিক সংস্থাগুলি।

নাম রয়েছে যেসব সংস্থার
নিয়োগের ব্যাপারে যেসব সংস্থাগুলির নাম প্রকাশিত হয়েছে, তাদের মধ্যে রয়েছে অ্যামেক্স, ব্যাঙ্ক অফ আমেরিকা, ওয়েলস ফার্গো, সিটি, বার্কেলেস, মরহান স্ট্যানলে, এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চাটার্ড, গোল্ডম্যান স্যাকস, আমাজন, টার্গেট, ওয়ালমার্ট, শেল, জিএসকে, অ্যাবট, ফাইডার, জে অ্যান্ড জে, নোভার্টিস, অ্যাস্ট্রাজেনিকার মতো সংস্থা।

ডিজিটাল ও প্রযুক্তির চাহিদা বেড়েছে
বিভিন্ন সংস্থার কর্তারা বলেছেন, মহামারী পরবর্তী সময়ে তাদের কাজের চাহিগা বৃদ্ধির ফলে সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহামারী পরবর্তী সময়ে বিশ্ব যতবেশি ডিডিটাল হয়েছে, প্রযুক্তির চাহিদা বেড়েছে, ঠিক তেমনই প্রতিভার চাহিদাও বেড়েছে। ক্লাউড, সাইবার নিরাপত্তা, ভার্চুয়ালাইজেশন, ডেটা বিশ্লেষণ এবং এন্টারপ্রাইজ পতিশীলতার চাহিদাও বেড়েছে। এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অফ থিংস, রোবোটিক প্রসেস অটোমেশন এবং ব্লকচেইনের চাহিদা অব্যাহত রয়েছে।

দেশে বাড়ছে জিসিসি
বর্তমানে দেশে ব্যাঙ্কিং, আর্থিক পরিষেবা, বিমা, আইটি, সফটঅআয়্যার, ফার্মাসিউটিক্যালস, তেল ও গ্যা নিয়ে ভারতে প্রায় ১৫০০ জিসিসি রয়েছে। এইসব কোম্পানিগুলি ২০২১-২২ সালে প্রায় একলক্ষ সত্তর হাজারের মতো চাকরি দিয়েছে। ২০২৫ সালের মধ্যে দেশে ৫০০ টির বেশি নতুন জিসিসি হতে চলেছে। ফলে দেশে কাজের বাজার আরও উন্মুক্ত হতে চলেছে। বহুজাতিক সংস্থাগুলির কাছে ভারত এখন কৌশলগত হটস্পট।

বাজার হিসেবে ভারত আকর্ষণীয়
বিভিন্ন বহুজাতিক সংস্থার কাছে ভারতের বাজার আকর্ষণীয়। এখানে মেধার গুণমানের পাশাপাশি প্রচুর সংখ্যায় প্রশিক্ষণপ্রাপ্ত কাজের লোকও পাওয়া যায়। যেমন, নিলসেন সংস্থা ২০২৩ সালের শেষ নাগাদ চেন্নাই, ভদোদরা ও পুনেতে তিনটি গ্লোবাল হাবে ৫০০০ জনের বেশি নিয়োগের পরিকল্পনা করেছে। সংস্থার কর্তারা বলছেন, ভারতের কেন্দ্রগুলি তাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কৌশলগত ভূমিকা নেবে। এছাড়াও বহুজাতিক সংস্থাগুলি এখানকার প্রতিভা, প্রকৌশলের প্রশংসা করেছে। ডয়েচে ইন্ডিয়া এবছরে তাদের প্রযুক্তি ও অপারেশনে ভারতে ৩ হাজার জনকে নিয়োগের পরিকল্পনা করেছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications