Deemed University Status: বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর! এনসিআরটির মাধ্যমে করা যাবে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েট
NCERT Received Deemed University Status: ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংকে ডিমড ইউনিভার্সিটির (Deemed University) মর্যাদা দেওয়া হয়েছে। এমনটাই জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)।
এটি NCERT এর কাছে অনেক বড় পাওয়া বলেও ব্যাখ্যা তাঁর। NCERT-এর ৬৩ তম প্রতিষ্ঠা দিবস। আর এদিনেই বড় ঘোষণা সরকারের তরফে।

NCERT শীর্ষ একটি সংস্থা হিসাবে এতদিন দেখা হতো। যেটি কিনা এডুকেশন সংক্রান্ত একাধিক প্রোগ্রাম সহ বিভিন্ন বিষয় আয়োজন করে থাকে। এরসঙ্গেই শিক্ষা সংক্রান্ত বিভিন্ন গবেষণা, উদ্ভাবন সহ বিভিন্ন বিষয়ও এনসিআরটির আওতায় রয়েছে। এমনকি শিক্ষাদান এবিং শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়েও গবেষণা করে থাকে এই সংস্থা। শুধু তাই নয়, বিভিন্ন গাইডলাইনও প্রকাশ করা হয়। ফলে শিক্ষা ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
বলে রাখা প্রয়োজন, NCERT গত বছর ইউজিসি'র সঙ্গে সম্পর্ক করেছিল। ডিমড ইউনিভার্সিটির (Deemed University) মর্যাদা দেওয়ার আবেদন জানানো হয়েছিল। আর এরপরেই এই বিষয়ে আলোচনা শুরু হয়। সম্প্রতি সেই বিশ্ববিদ্যালয়ের তকমা পেল ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং অর্থাৎ এনসিআরটি। আর তকমা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে জানানো হয়েছে।
Deemed University তকমা আদৌতে কি?
ডিমড ইউনিভার্সিটির (Deemed University) মর্যাদা পেল এনসিআরটি। এবার থেকে স্নাতক, প্রোস্ট গ্র্যাজুয়েট এবং ডক্টরেট ডিগ্রি'র অফার করতে পারে তারা। এছাড়াও শিক্ষা সংক্রান্ত নতুন কোনও প্রোগ্রাম আনতে পারে এনসিআরটি। এছাড়া নতুন কোর্স স্ট্রাকচার ডিজাইন, পরীক্ষা নেওয়ার মতো ক্ষেত্রে এখন থেকে এনসিআরটি একেবারেই স্বতন্ত্র। শুধু তাই নয়, সংস্থা হিসাবে আর নয়, এটি স্বায়ত্তশাসিত সংস্থা হিসাবে এখন থেকে বিবেচিত পাবে এনসিআরটি।












Click it and Unblock the Notifications