Coal India Recruitment: কোল ইন্ডিয়াতে ব্যাপক নিয়োগ, ২ লাখ টাকা পর্যন্ত হবে বেতন
চাকরির বাজারে বড় খবর। যারা চাকরি খুঁজছেন তাঁদের জন্য অবশ্যই বড় খবর। কোল ইন্ডিয়া লিমিটেডে ব্যাপক নিয়োগের সিদ্ধান্ত। CIL মেডিকেল এক্সিকিউটিভ পদের জন্য এই নিয়োগ করা হবে। কোথায় কীভাবে আবেদন করবেন সে বিষয়ে বিস্তারিত তথ্য এই প
CIL Recruitment 2022: চাকরির বাজারে বড় খবর। যারা চাকরি খুঁজছেন তাঁদের জন্য অবশ্যই বড় খবর। কোল ইন্ডিয়া লিমিটেডে ব্যাপক নিয়োগের সিদ্ধান্ত। CIL মেডিকেল এক্সিকিউটিভ পদের জন্য এই নিয়োগ করা হবে। কোথায় কীভাবে আবেদন করবেন সে বিষয়ে বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে আলোচনা করা (CIL Recruitment 2022) হল।
যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের এই পদের জন্য আবেদন করতে বলা হয়েছে দ্রুত। মহিলা এবং পুরুষ উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

অনলাইনের মাধ্যমে তা করতে হবে।
কোল ইন্ডিয়া লিমিটেডের এই পদের জন্য আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। তবে মেডিকেল এক্সিকিউটিভ পদের জন্য (CIL Recruitment 2022) আবেদন করতে কয়েকদিন অপেক্ষা করতে হবে। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করা যাবে। আর তা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে বলেও সংস্থার তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ইতিমধ্যে কোল ইন্ডিয়ার তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিটি পড়ে নিতে পারবেন
তবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হলে কোল ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে। এজন্য এই লিঙ্কে- coalindia.ইন - ক্লিক করতে বলা হয়েছে। ওয়েবসাইটে (CIL Recruitment 2022) বিজ্ঞপ্তিটি রয়েছে। এছাড়াও এই https://www.coalindia.in/media/documents/Final_Advertisement_Application_Format_17-09-2022.pdf - লিঙ্কে ক্লিক করেও কোল ইন্ডিয়ার তরফে দেওয়া বিজ্ঞপ্তিটি পড়ে নিতে পারবেন।

কত শূন্যপদে এই নিয়োগ
মোট ১০৮ টি শূন্যপদের জন্য এই নিউয়গ করা হবে। যেখানে মেডিকেল স্পেশালিস্টের জন্য 39টি শূন্যপদ, সিনিয়র মেডিকেল অফিসারের 68টি শূন্যপদ। এবং সিনিয়র মেডিকেল অফিসার ডেন্টালের 1টি পদ রয়েছে বলে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানা যাচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা-
এই বিষয়ে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী পদগুলোর জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয় এমবিবিএস ডিগ্রি। এছাড়াও বেশ কিছু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যার বিস্তারিত তথ্য কোল ইন্ডিয়ার তরফে জারি করা বিজ্ঞপ্তইতে স্পষ্ট ভাবে জানানো হয়েছে।

অফলাইনেও এই পদের জন্য করা যাবে আবেদন-
পদগুলির জন্য আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্র পূরণ করতে হবে। শুধু তাই নয়, এর সঙ্গে প্রমাণ্য নথি সংযুক্ত করতে হবে বলে জানা যাচ্ছে। এরপর সেটি নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে বলে জানানো হয়েছে-
Dy. GM(Personnel)/HoD(EE), at Executive Establishment Department, 2 nd Floor, Coal Estate,
Western Coalfields Limited, Civil Lines, Nagpur, Maharashtra-440001
দীর্ঘ দিন করোনার মধ্যে দিয়ে গিয়েছে দেশ। যার ফলে কার্যত বব্ধ ছিল সমস্ত নিয়োগ। এই অবস্থায় পরিস্থিতি ঠিক অনেকটাই। আর তাই নতুন করে ফের নিয়োগ শুরু হয়েছে সমস্ত স্তরে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications