CISF Constable Recruitment 2025: ক্লাস ১০ পাশ করলেই হাতের মুঠোয় চাকরি! তাও আবার সিআইএসএফে, জানুন কীভাবে
CISF Constable Recruitment 2025: জীবনে চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন? তাহলে CISF -এ যোগ দিতে পারেন। দেশের যুবকদের সামনে বড় সুযোগ। Central Industrial Security Force অর্থাৎ CISF কনস্টেবল ড্রাইভার পদের জন্য দারুণ নিয়োগ করতে চলেছে। ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
আগামী ৩ ফেব্রুয়ারি থেকে এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। যোগ্য এবং ইচ্ছুকদের দ্রুত এই পদের (CISF Constable Recruitment 2025) জন্য আবেদন করতে বলা হয়েছে।

- CISF Constable Recruitment 2025: কীভাবে আবেদন?
কর্মসংস্থানে বড় সুযোগ। CISF এর এই শূন্যপদের জন্য আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এজন্য এই লিঙ্কে - cisfrectt.cisf.gov.in- ক্লিক করতে হবে। আগামী ৪ মার্চ পর্যন্ত এই পদের জন্য আবেদন করা যাবে। আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ে নিন। Central Industrial Security Force এর অফিশিয়াল ওয়েবসাইটেই এই বিষয়ে বিস্তারিত বলা আছে।
- CISF Constable Recruitment 2025: যোগ্যতা এবং বয়স
CISF কনস্টেবল ড্রাইভার পদের জন্য এই নিয়োগ হবে। এজন্য মান্যতাপ্রাপ্ত যে কোনও বোর্ড থেকে আবেদনকারীকে ক্লাস ১০ পাশ করতেই হবে। এছাড়াও আবেদনকারীর কাছে হেবি মোটর ভেইক্যাল (HMV), ট্রান্সপোর্ট ভেইক্যাল (TV), কিংবা লাইট মোটর ভেইক্যালের (LMV) বোইধ লাইসেন্স থাকতে হবে। নুন্যতম ২১ বছর বয়স থেকে এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। আবেদনের সর্বোচ্চ বয়স ২৭ বছর।
- CISF Constable Recruitment 2025: শূন্যপদ সংক্রান্ত তথ্য
CISF কনস্টেবল ড্রাইভার পদে মোট ১,১২৪ জনকে নিয়োগ করা হবে। এর মধ্যে ৮৪৫ টি পদ কনস্টেবল/ড্রাইভারের জন্য এবং ২৭৮টি কনস্টেবল/ড্রাইভার (পাম্প অপারেটর) পদের জন্য নিয়োগ করা হবে। জানা যাচ্ছে, বেশ কয়েকটি ধাপে ধাপে এই নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। সমস্ত তথ্য বিস্তারিত জেনেই এই শূন্যপদের জন্য আবেদন করতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications