প্রথম করোনা ওয়েভে ৮৭৬১ জন ভারতীয় চাকরি হারিয়ে, অর্থকষ্টে আত্মহত্যা করেছে, জানাল কেন্দ্র
সম্প্রতি উত্তরপ্রদেশের এক ব্যবসায়ীর ফেসবুক ভিডিও ভাইরাল হয়েছে৷ যেখানে সেই ব্যবসায়ী মোদী সরকারের অর্থনীতি ও কর ব্যবস্থাকে ব্যবসায় লসের কারণ হিসেবে তুলে ধরে আত্মহত্যা করেছেন৷ বুধবার এনডিটিভি প্রকাশিত একটি প্রতিবেদেনে বলা হয়েছে যে এই ভিডিও ভাইরাল হওয়ার একদিনের মাথায় রাজ্যসভায় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন যে ২০২০-র করোনার প্রথম ওয়েভে চাকরি হারানো, বেকারত্ব ও অর্থনৈতিক কষ্টের কারণে প্রায় ৮৭৬১ জন ভারতীয় আত্মহত্যা করেছেন৷

কেন্দ্রীয় মন্ত্রীর তথ্য সামনে আনার পর মোদী সরকারের সমালোচনায় মুখর হয়েছে বিরোধীরা৷ কারণ কিছুদিন আগেই কেন্দ্র জানিয়েছিল করোনা ওয়েভে পরিযায়ী শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হলেও আত্মহত্যা বা মৃত্যুর কোনও তথ্য নেই৷ তাই সেই রকম কোনও ক্ষতিপূরণের প্রয়োজন নেই৷ জাতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমটির দাবী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে জানিয়েছেন ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে দেশে অর্থনৈতিক অনটনের কারণে ২৫২৫১ জন আত্মহত্যা করেছে। সংবাদমাধ্যমটির প্রকাশিত প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে লকডাউন পরিস্থিতিতে দেশের এককোটি পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরতে বাধ্য হয়েছে৷
উত্তরপ্রদেশের বাঘপতের জুতো ব্যবসায়ী রাজীব তোমর অর্থনৈতিক অনটনে পড়ে ফেসবুকে লাইভে মোদীকে ব্যবসায় মন্দার জন্য দায়ী করে স্ত্রীকে নিয়ে আত্মহত্যা করেছে৷ তার স্ত্রী মারা গেলেও রাজীব সংবেদনশীল অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন৷ লকডাউন, পরপর করোনা ওয়েভ,কাজ হারানো এসবে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়া মানুষের মানসিক ভারসাম্য সুস্থ রাখতে এবারের কেন্দ্রীয় বাজেট ২০২২-২৩ এ নেশনাম মেন্টাল হেল্থ প্রোগ্রাম (এনএমএইচপি) এবং ডিস্ট্রিক মেন্টাল হেল্থ প্রোগ্রাম (ডিএমএইচপি) শুরু করেছে কেন্দ্র।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications