CBI Officer Recruitment 2025: ব্যাঙ্কে ৩২ বছর বয়সেও কাজের সুযোগ, ব্যাপক নিয়োগ হচ্ছে এখানে
CBI Officer Recruitment 2025: ব্যাংকিং সেক্টরে কাজের জন্য নিজেকে তৈরি করছেন। তাহলে আপনার সামনে বড় সুযোগ। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (CBI) একাধিক শূন্যপদের জন্য নিয়োগ করবে। জুনিয়ার ম্যানেজমেন্ট গ্রেড স্কেল -I (Zonal Based Officers) পদের জন্য নিয়োগ করবে।
দেশের অন্যতম বড় ব্যাঙ্ক Central Bank Of India ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। কীভাবে কোথায় আবেদন জেনে নিন (CBI Officer Recruitment 2025) ।

CBI Officer Recruitment 2025: কীভাবে আবেদন
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (CBI) জুনিয়ার ম্যানেজমেন্ট গ্রেড স্কেল -I (Zonal Based Officers) এর জন্য নিয়োগ করবে। এজন্য অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এজন্য ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে। কিংবা এই লিঙ্কে - centralbankofindia.co.in ক্লিক করতে হবে। ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। অনলাইন পরীক্ষার মাধ্যমে এই শূন্যপদের জন্য নিয়োগ (CBI Officer Recruitment 2025) হবে। আর তা হবে মার্চ মাসে।
CBI Officer Recruitment 2025: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি
মোট ২২৬ টি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়ার (CBI Officer Recruitment 2025) মাধ্যমে আহমেদাবাদ জোনে ১২৩টি পদ, চেন্নাই জোনে ৫৪টি পদ, গুয়াহাটি জোনে ৪৩টি এবং হায়দরাবাদ জোনে ৪২টি পদে পূরণ করা হবে। Central Bank Of India এর অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করে পড়ে নিন বিজ্ঞপ্তিটি।
CBI Officer Recruitment 2025: যোগ্যতা এবং বয়স
আবেদনকারীকে যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি এবং কস্ট অ্যাকাউন্টেন্সির মতো ডিগ্রি থাকলেও এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। নুন্যতম ২১ বছর বয়স থেকে আবেদন করা যাবে। আবেদনের সর্বোচ্চ বয়স ৩২ বছর। নিয়ম অনুযায়ী বয়সে কিছু ছাড় দেওয়া হয়েছে (CBI Officer Recruitment 2025)।












Click it and Unblock the Notifications