BSF Recruitment 2024: ক্লাস ১০ পাশ করলেই বিএসএফে চাকরি, কীভাবে আবেদন জেনে নিন
BSF Recruitment 2024: নতুন প্রজন্ম মানেই চ্যালেঞ্জ নিতে ভালোবাসা! স্বপ্ন দেখা দেশের জন্য কিছু করার। আর সেই সুযোগ হাতের মুঠোয়। একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করবে সীমা সুরক্ষা বল (BSF)। বিএসএফ গ্রুপ বি এবং সি পদে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
চ্যালেঞ্জ নিতে ভালোবাসলে আজই এই পদের জন্য আবেদন করুন। কীভাবে কোথায় আবেদন করবেন বিস্তারিত জেনেই এই পদের জন্য আবেদন করতে হবে।

- BSF Recruitment 2024: কীভাবে আবেদন?
সীমা সুরক্ষা বল (BSF) একাধিক শূন্যপদের জন্য নিয়োগ করবে। এই পদে আবেদন করতে হলে অনলাইনের (BSF Recruitment 2024 Apply Online) মাধ্যমে তা করতে হবে। এজন্য এই বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে। কিংবা এই লিঙ্কে- bsf.gov.in - ক্লিক করেও আবেদন করা যাবে। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এই পদের জন্য আবেদন করা যাবে।
- BSF Recruitment 2024: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি
বিএসএফের শূন্যপদে আবেদন প্রক্রিয়া চলছে। কনস্টেবল, হেড কনস্টেবল, অ্যাসিস্টেন্ট সাব ইনস্পেকটর সহ মোট ৮২ টি শূন্যপদের আবেদন করা যাবে। এর মধ্যে অ্যাসিস্যান্ট এয়ারক্র্যাফট ম্যাকানিক পদে ৮ জন, সহকারী রেডিও ম্যাকানিক পদের জন্য ১১ টি শূন্যপদ, কনস্টেবল (স্টোরম্যান) হিসাবে তিনজনকে নিয়োগ করা হবে, সাব ইনস্পেকটর পদে ১৩ জন, জেনারেটর ম্যাকানিক হিসাবে ১৪ জনকে নিয়োগ করা হবে। আছে আরও একাধিক শূন্যপদ। এই বিষয়ে আরও জান্তেও নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিন। এই জন্য এই লিঙ্কে - BSF Recruitment 2024 -ক্লিক করতে হবে।
- BSF Recruitment 2024: বয়স সংক্রান্ত তথ্য
এয়ার উইং - প্রার্থীদের বয়স সীমা ২৮ বছরের বেশি হওয়া চলবে না। এছাড়াও, কনস্টেবল পদের জন্য প্রার্থীদের বয়স সীমা ২০ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। এমনটাই বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে। ইঞ্জিনিয়ারিং- এইচসি এবং কনস্টেবল পদের জন্য আবেদনের জন্য, প্রার্থীদের বয়স সীমা 18 বছর থেকে 25 বছরের মধ্যে এবং এসআই-এর জন্য সর্বোচ্চ বয়স 30 বছর হতে হবে। এমনটাই নিয়োগ সইংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে।
- BSF Recruitment 2024: শিক্ষা সংক্রান্ত তথ্য
একাধিক শূন্যপদের জন্য নিয়োগ করবে। নুন্যতম ক্লাস ১০ পাশ করতেই হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications